|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারীর ক্ষমতায়নে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি

নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে কেবল কারিগরি প্রশিক্ষণ বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই যথেষ্ট নয়, বরং এর পাশাপাশি ব্যক্তিগত আত্মবিশ্বাস, যোগাযোগদক্ষতা, নিজস্ব অধিকার সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত ‘হার স্কিলস, হার ফিউচার’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঝরে পড়া ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের শ্রমবাজারের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করে তোলাই ছিল এ প্রকল্পের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আমাদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় একজন নারীকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে বিবেচনা করার সুযোগ নেই। বিশেষ করে গ্রামীণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করতে পরিবারকে সম্পৃক্ত করে সমন্বিত কর্মসূচি গ্রহণ করতে হবে। নারীর ব্যক্তিগত, শিক্ষাগত ও অর্থনৈতিক ক্ষমতায়নকে আলাদাভাবে চিহ্নিত করে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা আবশ্যক।

বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী অধিকার সুরক্ষার বিষয়ে আলোকপাত করে প্রতিমন্ত্রী আরও বলেন, নিরাপত্তা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণেই মূলত পরিবারগুলো অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই আইনি সুরক্ষার পাশাপাশি মেয়েদের শিক্ষা, দক্ষতা ও আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন। ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শঙ্করের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কোইকা ও ইউনিসেফের শীর্ষ কর্মকর্তা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

1

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের মায়ের স

2

লর্ডসে দ্বিতীয় টেস্ট: বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব, টস

3

নেতানিয়াহুর সাথে যৌথভাবেই যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্

4

ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়া প্রসঙ্গে ফিফার সাফাই

5

দলীয় নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানম

6

রাশিয়া-ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের

7

বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: রিকশাচালক গ্রেফতার

8

উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে

9

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: হতাহতের দাবি নিয়ে দুই

10

ক্রিকেটের নতুন নিয়ম প্রকাশ আইসিসির: বল, সময় নষ্ট ও রানআউট নি

11

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদ

12

ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায়: ট্রাম্প

13

আজকের স্বর্ণের দাম: ১৯ জুলাই ২০২৬ (২২ ক্যারেট স্বর্ণের নতুন

14

উভয় সংকটে ট্রাম্প: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় কঠি

15

নিয়মিত খেলার আশায় ম্যানসিটি ছেড়ে পর্তুগিজ ক্লাব বেনফিকায় এচে

16

আন্তর্জাতিক বাজারে তেলের দাম: সরবরাহ বৃদ্ধির চাপে অস্থির জ্ব

17

দেশের বাজারে স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ১

18

সুরের জাদুকরী আশা ভোঁসলের প্রয়াণ: সংগীত জগতের একটি যুগের সমা

19

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৫১২

20