|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে দুর্যোগ প্রশমন দিবসে শিশুদের নিয়ে এসডিএসের কর্মসূচি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় দিনব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) ক্লাইমেট প্রজেক্ট। ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে শিশু-কিশোরদের সম্পৃক্ততা বাড়াতেচিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি, ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

জাজিরা উপজেলায় স্কুল পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করলে তাদের নেতৃত্বের বিকাশ ঘটে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত করলে তারা যেকোনো দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। একই অনুষ্ঠানে জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন শিক্ষার্থীদের সচেতনতা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, সুইডেনভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা ‘বার্নফন্ডেন’-এর আর্থিক সহযোগিতায় এসডিএস কর্তৃক জাজিরা ও নড়িয়া উপজেলার ৫টি ইউনিয়নে চিলড্রেন অ্যান্ড ইয়ুথ লিডিং ইনক্লুসিভ মুভমেন্টস ফর অ্যাডাপটেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স (ক্লাইমেট) প্রজেক্ট পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের স্থানীয় ঝুঁকি মোকাবিলা, জলবায়ু অভিযোজন এবং শিশু ও তরুণদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলাই এই বিশেষ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুরে গ্যাস লিকেজে একই পরিবারের দগ্ধ ৪, সবাই আইসিইউতে

1

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তেলবাহী ট্যাংকার ড

2

র‍্যাবের ‘আয়নাঘর’ বা টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক

3

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৬৪৭ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ

4

জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার সর্বোচ্চ শা

5

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধানমন

6

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২

7

বিয়ের খাবারে খাসির মাংস না দেওয়ায় সংঘর্ষ: আহত ১২

8

৯ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

9

পদত্যাগ করতে পারেন কিয়ার স্টারমার

10

সৌদি আরবে একের পর এক হামলা, যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের ভ্রমণ সতর

11

বার্সেলোনা ছেড়ে লিভারপুলে পাড়ি জমাচ্ছেন রোনালদোর আরাউজো

12

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ার শঙ্কা, সিলেটে কুশিয়ারার পানি ব

13

দেশের বাজারে স্বর্ণের দাম কমল: ২২ ক্যারেটের নতুন দাম জেনে নি

14

নিকারাগুয়াকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিল কিউরাসাও

15

গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা

16

প্রাণী চিকিৎসায় আধুনিক সেবার ওপর জোর দিলেন মৎস্য ও প্রাণিসম্

17

ওসি আফতাব উদ্দিনের কোটি টাকার মিশন ভেস্তে গেল

18

ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু

19

পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

20