দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের মায়ের সাথে সাক্ষাৎ

০ শেয়ার
প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের মায়ের সাথে সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা এবং ক্যানসার আক্রান্ত ভাইকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের চিকিৎসার দায়ভার গ্রহণ ও কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।
  • এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ক্যানসারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
  • সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান পরম মমতায় ক্যানসারে আক্রান্ত জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ক্যানসারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান পরম মমতায় ক্যানসারে আক্রান্ত জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পারিবারিক এই চরম বিপর্যয়ের মুখে থাকা ফাতেমা তুজ জোহরার জীবনযাত্রার মানোন্নয়নে প্রধানমন্ত্রী তাকে চাকরির আশ্বাস প্রদান করেছেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এই শোকের রেশ না কাটতেই মাত্র দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন তার ছোট ছেলে জিসান ক্যানসারে আক্রান্ত। এরপর সাত মাসের ব্যবধানে স্বামীকেও হারান তিনি। স্বামী-সন্তান হারিয়ে যখন তিনি দিশেহারা, তখন থেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমানের নির্দেশে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর তত্ত্বাবধানে সেই সময় থেকেই জিসানের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী আজও জিসানের চিকিৎসার সব বিষয় ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করছেন, যা এক অসহায় পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার দর-কষাকষি চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

2

জাপানে প্রথমবার ১ লাখ ছাড়াল শতায়ু মানুষের সংখ্যা

3

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নাকচ করল সরকার, প্রতিক্রিয়া বিএনপি ও জামায়াতের

4

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর কঠোর নিষেধাজ্ঞার প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

5

ট্রফি বিতর্কে ভারতের আচরণ নিয়ে ‘কটাক্ষ’ ইউসুফের

6

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৩ নেতাকর্মী আটক

7

জার্মান ক্লাব আসেনের বিপক্ষে ইন্টার মিলানের ১৬-০ গোলের বিশাল জয়

8

দাখিল পরীক্ষায় নকল রোধে বসছে সিসিটিভি ক্যামেরা: কেন্দ্রে থাকবে কঠোর নজরদারি

9

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার

10

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু সোমবার