|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব হৃদরোগ দিবস: চিকিৎসায় বড় ঘাটতি ও ওষুধের সংকটে বাড়ছে অকালমৃত্যু

দেশে হৃদরোগের বিস্তার ও এর কারণে অকালমৃত্যুর হার অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের দেড় কোটিরও বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত এবং মোট মৃত্যুর প্রায় তিনজনের একজনের প্রধান কারণ এই কার্ডিওভাসকুলার রোগ। কেবল প্রবীণরাই নন, বরং তরুণ সমাজেও উচ্চরক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। অথচ এই রোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসাসেবার সুযোগ প্রয়োজনের তুলনায় এখনো অত্যন্ত অপ্রতুল ও ঢাকাকেন্দ্রিক।

আজ ২৯ সেপ্টেম্বর ‘বিশ্ব হৃদরোগ দিবস’। বিশ্ব হার্ট ফেডারেশনের এ বছরের প্রতিপাদ্য ‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট : ডোন্ট মিস এ বিট’। দিবসটি উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা আয়োজিত এক ওয়েবিনারে জানানো হয়, বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৬৫ লাখ মানুষ হৃদরোগে অকাল মারা যান এবং বাংলাদেশে প্রতিবছর এর কারণে মৃত্যুর হার প্রায় ৩৪ শতাংশ। এছাড়া ১৮ থেকে ৩৯ বছর বয়সি তরুণ জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চরক্তচাপে ভুগছে, যা ভবিষ্যতের জন্য বড় বিপদের সংকেত। বিশেষজ্ঞদের মতে, উপজেলা পর্যায়ে এনসিডি (নন-কমিউনিকেবল ডিজিজ) কর্নারে পর্যাপ্ত ওষুধের তীব্র সংকট এবং এমএসআর ফান্ডের স্বল্পতার কারণে দরিদ্র রোগীদের নিয়মিত চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। হৃদরোগের এই নীরব মহামারি মোকাবিলায় উপজেলা ও বিভাগীয় পর্যায়ে চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণ, ওষুধের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন পেশায় ফিরলেন সেই দুই বিচারপতি

1

স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন ৩০ আগস্

2

Bosnia vs Qatar Prediction: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ B-এর অল-আউট

3

ইকুয়েডরকে বিদায় জানিয়ে পদত্যাগ করলেন কোচ সেবাস্তিয়ান বেকাস

4

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে গেল: জেনে নিন

5

শোক আর প্রতিবাদের প্রতীকী সমাহার: খামেনির দাফন অনুষ্ঠানে লাল

6

অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশে পরিবর্তনের আভাস

7

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

8

এবার ইরানে পানি ও বিদ্যুৎ সংকটের ঝুঁকি: যুক্তরাষ্ট্র-ইসরায়েল

9

ফর্সা হওয়ার ক্রিমের মরণফাঁদ: অজান্তেই ডেকে আনছেন ক্যানসারসহ

10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

11

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও ৪ মুসলিম দেশের মধ্যস্থতা ২০২৬ | পা

12

স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ দলের প্রার্থীদের অযোগ্য করার

13

লিওনেল মেসির গোল সত্ত্বেও ইন্টার মায়ামির পরাজয়ের ধারা অব্যাহ

14

এনার্জি খাতে ৩ মাসের রিজার্ভ নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী আম

15

খেলোয়াড় সংকটে প্রেস্টনের বিপক্ষে বার্সেলোনার প্রীতি ম্যাচ বা

16

ল্যামেন্সের সেই ভুল ও মেরিনোর জাদু: বিশ্বকাপ থেকে বিদায় বেলজ

17

১৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সত

18

সালমান শাহর মৃত্যু: তিন দশকেও কাটেনি রহস্য, নতুন মোড়ে হত্যা

19

‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি’—ভাই সোহেল খানকে সালমান খান

20