|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন (ছবি: ভিডিও থেকে নেওয়া)

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কথোপকথন ও নগদ টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওর কয়েকটি অংশে নুরুল আমিনকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে টাকা ও একটি বিল নিয়ে কথোপকথন করতে শোনা যায়। সেখানে তিনি একটি বিলের বিপরীতে ২ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলেন।

ভিডিওর অন্য একটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা যায় তাঁকে। তবে ওই ব্যক্তিদের মুখ দেখা যায়নি এবং তাঁদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে ভিডিওতে থাকা কথোপকথন ও দৃশ্যের সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশে আসছে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট,

1

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

2

ইতিহাসের এই দিনে ১৯ জুলাই: গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও বিখ্যাত ব্

3

পুলিশ অপরাধীদের ধরতে পারেনি, ৬ মাসে এমন একটি ঘটনাও নেই: স্বর

4

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর: জানুন র

5

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছে

6

পর্দার ‘আম্মাজান’-এর জন্মদিন আজ: জীবনের ৮০ বছর পূর্ণ করলেন ক

7

সিদ্ধিরগঞ্জে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের চেষ্ট

8

৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, আত্মত্যাগকে সর্

9

হান্সি ফ্লিকের ফোনে বদলে গেল ভাগ্য, রিয়াল মাদ্রিদকে এড়িয়ে বা

10

মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ,

11

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বড

12

মেসিকে সেরা বললেন ইয়ামাল

13

কলকাতায় হোটেলে আগুন: সাতক্ষীরার দুইজনের মৃত্যুর দাবি স্বজনদ

14

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা জয়: কোয়ার্টার ফাইনালে ফ

15

শুধু সম্পদ বৃদ্ধিই কি বরকত? প্রকৃত সমৃদ্ধির রহস্য জানুন

16

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সংস্কারে ২.২৫ কোটি টাকা নয়ছয়,

17

ওবামা বনাম ট্রাম্প: ইরান চুক্তি বিতর্ক

18

নেতানিয়াহুকে ‘ব্যর্থ’ মনে করেন ৫৬% ইসরাইলি

19

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন,

20