দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়াতে ২০ নতুন বাজারে নজর বাংলাদেশের

০ শেয়ার
তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়াতে ২০ নতুন বাজারে নজর বাংলাদেশের
সংগৃহীত ছবি

তৈরি পোশাকনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণে ২০টি সম্ভাবনাময় দেশের বাজার চিহ্নিত করেছে বাংলাদেশ। ওষুধ, ইলেকট্রনিকস, কৃষিপণ্য, চামড়া, আইটি ও সেবা খাতের রপ্তানি বাড়াতে নেওয়া হবে আলাদা কৌশল।

সংক্ষেপে মূল তথ্য
  • তৈরি পোশাকের ওপর রপ্তানি নির্ভরতা কমিয়ে পণ্য ও বাজার বহুমুখীকরণে বিশ্বের ২০টি সম্ভাবনাময় দেশ চিহ্নিত করেছে বাংলাদেশ।
  • এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, চীন, ভারত, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ।
  • সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ কৌশল: ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্য গন্তব্যে পণ্য ও বাজারের বৈচিত্র্য’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।

তৈরি পোশাকের ওপর রপ্তানি নির্ভরতা কমিয়ে পণ্য ও বাজার বহুমুখীকরণে বিশ্বের ২০টি সম্ভাবনাময় দেশ চিহ্নিত করেছে বাংলাদেশ। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, চীন, ভারত, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ কৌশল: ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্য গন্তব্যে পণ্য ও বাজারের বৈচিত্র্য’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিহ্নিত বাজারগুলোর সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং প্রতিযোগী দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করে একটি সমন্বিত রপ্তানি বহুমুখীকরণ কৌশলপত্র তৈরি করা হবে। পাশাপাশি বাজারভিত্তিক আলাদা কৌশলও নেওয়া হবে।

কর্মশালায় তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন সেবা খাতের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান বলেন, বাংলাদেশের রপ্তানিকে আরও শক্তিশালী ও টেকসই করতে পণ্য ও বাজার দুই ক্ষেত্রেই বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, পণ্যের পাশাপাশি সেবা রপ্তানিকেও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, দক্ষতাভিত্তিক অর্থনীতি, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিনির্ভর উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না এমবাপ্পে, মূল লক্ষ্য বিশ্বকাপ জয়

2

প্রথম ক্রাশ কে, জানালেন পরীমনি

3

১২০ ডলারের কাছে তেলের দাম: ইরান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি সংকটের চরম উদ্বেগ

4

শি জিনপিংয়ের প্রশংসায় ট্রাম্প, আসছে আরও বাণিজ্য চুক্তি

5

ওয়াশরুমে ফোন ব্যবহার ও কথা বলা কি উচিত? স্বাস্থ্যঝুঁকি ও ধর্মীয় বিধান যা বলছে

6

ট্রাইব্যুনালে আমুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

7

মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি: প্রেসিডেন্ট ট্রাম্পের ছবিসহ বিশেষ ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ প্রকাশ

8

মণিরামপুরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

9

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে

10

অপরিচ্ছন্ন পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন