দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও ও দ্বিতীয় বিয়ে নিয়ে যা জানা গেল

০ শেয়ার
জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও ও দ্বিতীয় বিয়ে নিয়ে যা জানা গেল

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সংসদ সদস্য গাজী নজরুলের ভাইরাল হওয়া সিসিটিভি ভিডিও এবং তার দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছে দলীয় নেতৃত্ব।

সংক্ষেপে মূল তথ্য
  • সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
  • সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা ও বিভিন্ন সময় ঘনিষ্ঠ অবস্থায় অবস্থান করছেন এমপি গাজী নজরুল।
  • ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রথমে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ থেকে দাবি করা হয় যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা ও বিভিন্ন সময় ঘনিষ্ঠ অবস্থায় অবস্থান করছেন এমপি গাজী নজরুল। ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রথমে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ থেকে দাবি করা হয় যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। তবে পরবর্তীতে একই স্থানের আরও কিছু ভিডিও ও ফুটেজ সামনে আসায় স্থানীয় জামায়াত নেতারা স্বীকার করেন যে ভিডিওতে থাকা ওই তরুণী আসলে এমপির দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি তাদের নজরে আসার পর এমপির সঙ্গে কথা বলা হয়েছে। তিনি জানান, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর পূর্ণ সম্মতিক্রমে এই বিয়ে সম্পন্ন হয়েছে। তবে দ্বিতীয় বিয়েটি ঠিক কবে হয়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেননি তিনি। এদিকে ভিডিওতে দেখা যাওয়া তরুণীর বয়স কম হওয়ায় জনমনে নতুন করে নানা প্রশ্নের জন্ম হয়েছে। প্রতিবেদকের হাতে আসা একটি বায়োডাটা অনুযায়ী, ওই তরুণীর জন্মতারিখ বিশ্লেষণ করে দেখা যায় তার বর্তমান বয়স প্রায় ১৮ বছর ২ মাস। বায়োডাটায় তিনি নিজেকে অবিবাহিত উল্লেখ করার পাশাপাশি চলতি ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে তথ্য রয়েছে। এ বিষয়ে তরুণীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জামায়াত জেলা নেতৃত্ব জানিয়েছে, ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে বাইরে প্রকাশ হলো, সে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান এখন বিধ্বস্ত অবস্থায় রয়েছে

2

ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: ‘গ্রেফতার বা হত্যা করা হলেও আমি ফিরব’

3

সাতক্ষীরায় সরকারি খালের দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৯

4

কে এই আকিব নবি? জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন যে পেসার

5

জামালপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে মা-ছেলেসহ নিহত ৩

6

'পুরো লেবানন পুড়ে যাক': বেন গাভির

7

ফিলিস্তিনিদের জলপাই চুরির বৈধতা দিয়ে চরমপন্থি রাব্বির ফতোয়া

8

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, দেশের বাজারেও দাম আরও বাড়ার আভাস

9

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী এম গাজীউল হক আর নেই

10

জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার