|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১১০০ ছাড়াল

দেশে মহামারি আকার ধারণ করা হাম ও এর উপসর্গজনিত কারণে মৃত্যুর সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১৬ জন ঢাকা বিভাগে, ২৭৯ জন চট্টগ্রামে, ২০৬ জন সিলেটে, এবং বাকিরা অন্যান্য বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

1

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন

2

ঢাকার সিনেমায় মধুমিতা সরকার: ‘গুলশানের চামেলি’তে যৌনকর্মীর ভ

3

চতুর্থ বিয়ের খবর ‘মিথ্যা ও মনগড়া’: সানা জাভেদকে ট্রোল করায

4

জায়ো পেড্রোর হ্যাটট্রিকে সহজ জয়, জাবি আলোনসোর চেলসি যুগ শুর

5

আজাদ কাশ্মীরের আইনসভা নির্বাচনের প্রথম ধাপে নওয়াজ শরিফের দলে

6

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারের লক্ষ্য: ৫-৭ খাতে বিশেষ নজর

7

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

8

কোহলির বিকল্প নিয়ে টিম ইন্ডিয়ার পরিকল্পনা

9

এইচএসসি পরীক্ষার সকালে বহুতল ভবন থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত

10

জাপানের সঙ্গে চূড়ান্ত নেগোসিয়েশন শুরু আজ

11

বাংলাদেশের পে স্কেলের ইতিহাস: অতীতে কোন পে স্কেলে কত শতাংশ ব

12

জিটিএ ৬ গেমপ্লে ও ম্যাপ লিক: ডিএমসিএ স্ট্রাইকের কারণে বাড়ল স

13

আম ব্যবসায়ীদের লেনদেন সহজ করতে ছুটির দিনেও খোলা ব্যাংক

14

২০ হাজার কোটি টাকা ভর্তুকি দাবি বিপিসির: জ্বালানি তেল আমদানি

15

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান: ২৯ জঙ্গি নিহত

16

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বর

17

বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

18

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস: আজ কত ভরি?

19

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে আদম তমিজী হককে বন্দিশালা বানানোর

20