দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেনীতে বিকল কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

০ শেয়ার
ফেনীতে বিকল কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় বিকল কাভার্ডভ্যান সরানোর সময় বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় যান্ত্রিক ত্রুটিতে বিকল হওয়া একটি কাভার্ডভ্যান সরানোর সময় দ্রুতগতির বাসের ধাক্কায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
  • হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের ওপর একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে পড়ে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় যান্ত্রিক ত্রুটিতে বিকল হওয়া একটি কাভার্ডভ্যান সরানোর সময় দ্রুতগতির বাসের ধাক্কায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের ওপর একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে পড়ে। পরে সেটিকে সরাতে চালক ও হেলপার একটি লং ভেহিকেলের সহায়তা নেন এবং লং ভেহিকেলের পেছনে দড়ি দিয়ে বেঁধে কাভার্ডভ্যানটি টেনে তোলার কাজ চলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘ইউনিক পরিবহনের’ একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং ইউনিক বাসের চালককে মৃত বলে ঘোষণা করেন।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আবু নোমান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পিবিআইয়ের সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া গুরুতর আহত অপর এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ডভ্যান ও লং ভেহিক্যালটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পাঠ করাবেন কে? জানাল আইন মন্ত্রণালয়

2

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে বড় সুখবর পেল বাংলাদেশ দল

3

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-হংকং কোয়ার্টার ফাইনাল

4

বাবার সাথে বিরোধের জেরে শিশু ইরাকে গলা কেটে হত্যা

5

প্রজনন হার বৃদ্ধি ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংকট নিয়ে উদ্বেগ

6

হামের প্রাদুর্ভাব অব্যাহত: নতুন আক্রান্ত ৮৩৩ ও মৃত্যু ২ শিশুর

7

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

8

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব

9

নেপালকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে এক ধাপ এগিয়ে গেল নেদারল্যান্ডস

10

ভারত এ বনাম শ্রীলঙ্কা এ ফাইনাল আপডেট