দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাগুরায় প্রকৌশলীর বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প, উদ্বৃত্ত বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে

০ শেয়ার
মাগুরায় প্রকৌশলীর বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প, উদ্বৃত্ত বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে

নিজের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছেন মাগুরার প্রকৌশলী মো. আখতারুজ্জামান। এতে তার মাসিক আয় হচ্ছে ৭ হাজার ৩৫০ টাকা।

সংক্ষেপে মূল তথ্য
  • নিজের প্রতিষ্ঠানের বিদ্যুতের চাহিদা মিটিয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরার এক প্রকৌশলী।
  • মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান এই পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে যেমন নিজের খরচ বাছাচ্ছেন, তেমনি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন।
  • জানা গেছে, ঢাকার নবাবপুর থেকে বিএসটিআই ও স্রেডা অনুমোদিত মানসম্মত সোলার প্যানেল সংগ্রহ করে ২০২৩ সালের ডিসেম্বর থেকে নিজের একতলা ভবনের ছাদে এই বিদ্যুৎ উৎপাদন শুরু করেন আখতারুজ্জামান।

নিজের প্রতিষ্ঠানের বিদ্যুতের চাহিদা মিটিয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরার এক প্রকৌশলী। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান এই পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে যেমন নিজের খরচ বাছাচ্ছেন, তেমনি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন।

জানা গেছে, ঢাকার নবাবপুর থেকে বিএসটিআই ও স্রেডা অনুমোদিত মানসম্মত সোলার প্যানেল সংগ্রহ করে ২০২৩ সালের ডিসেম্বর থেকে নিজের একতলা ভবনের ছাদে এই বিদ্যুৎ উৎপাদন শুরু করেন আখতারুজ্জামান। প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘সালেহা অয়েল মিল’ নামক এই নেট মিটারিং প্রকল্পে অনগ্রিড ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বর্তমানে এই প্ল্যান্ট থেকে দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৯ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা তার নিজস্ব তেল মিল ও এলপিজি স্টেশনের প্রয়োজনীয় আলোর প্রায় ৪০ শতাংশ চাহিদা মেটানোর পর বাকি উদ্বৃত্ত বিদ্যুৎ সরাসরি মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। হিসাব অনুযায়ী, প্রতি মাসে প্রায় ৭০০ ইউনিট উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে তার আয় হচ্ছে প্রায় ৭ হাজার ৩৫০ টাকা।

তার এই সফল ও সময়োপযোগী উদ্যোগ এলাকার শিক্ষিত তরুণ ও নতুন উদ্যোক্তাদের মধ্যেও দারুণ আগ্রহ সৃষ্টি করেছে। দূর-দূরান্ত থেকে অনেকেই এখন তার এই সৌরবিদ্যুৎ প্রকল্প দেখতে এবং এ বিষয়ে ধারণা নিতে আসছেন। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম এই উদ্ভাবনী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ও নেট মিটারিং ব্যবস্থার এমন ব্যবহার অন্যদেরও দারুণভাবে উৎসাহিত করবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

খাল খননে অনিয়ম-অব্যবস্থাপনা: স্বপ্নের প্রকল্পেও অর্থ লোপাট ও দুর্নীতির অভিযোগ

2

নাটোরে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকির চিঠি

3

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

4

জুলাই অভ্যুত্থানের সময় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা অপরাধ ছিল: ট্রাইব্যুনালে প্রসিকিউটর

5

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

6

ফের ভারী বৃষ্টির আভাস: ঢাকাসহ সারা দেশে ১০ দিন থাকতে পারে ঝড়বৃষ্টির প্রবণতা

7

২০২৭ সালে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে যে শহরগুলো

8

২০৩০ বিশ্বকাপে কি ফিরবেন নেইমার? জল্পনা তুঙ্গে

9

বুলবুলের বোর্ড বিলুপ্ত: তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

10

সব চুক্তি মেনে নেওয়ার কারণ নেই, কূটনীতিতে এখনো আশা আছে