দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব ও পরামর্শ আহ্বান

০ শেয়ার
তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব ও পরামর্শ আহ্বান

তত্ত্বাবধায়ক সরকার গঠনে সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে লিখিত প্রস্তাব ও গঠনমূলক পরামর্শ আহ্বান করেছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংক্ষেপে মূল তথ্য
  • তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
  • মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
  • স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, গঠন প্রক্রিয়া ও রূপরেখা নিয়ে সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকল পক্ষ থেকে উন্মুক্ত আলোচনা ও লিখিত প্রস্তাব আহ্বান করা হচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, গঠন প্রক্রিয়া ও রূপরেখা নিয়ে সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকল পক্ষ থেকে উন্মুক্ত আলোচনা ও লিখিত প্রস্তাব আহ্বান করা হচ্ছে। উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্য থেকে যেটিকে জাতির জন্য সবচেয়ে উপযুক্ত মনে হবে, জাতীয় সংসদে পর্যালোচনার পর সেটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদে এ সংক্রান্ত কিছু স্পষ্ট প্রস্তাবনা থাকলেও কিছু ক্ষেত্রে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। তাই সর্বজনীন আলোচনার মাধ্যমে একটি সর্বসম্মত কাঠামোর দিকে পৌঁছানোর চেষ্টা চলছে।

এদিকে বিশেষ কমিটির চতুর্থ বৈঠকে গণমাধ্যম সেক্টরের প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সুচিন্তিত মতামত গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু গণমাধ্যম নয়, পর্যায়ক্রমে সমাজের সর্বস্তরের বিশিষ্টজন, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, শিক্ষাবিদ, বিচারক, বিগত ১৭ বছরে নিপীড়নের শিকার ভুক্তভোগী পরিবার এবং জুলাই গণঅভ্যুত্থানের তরুণ অংশীদার ও শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হবে। এছাড়া দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং ব্যক্তিকেন্দ্রিক শাসন রোধে ১০ বছর বা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার প্রস্তাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে মতামত গ্রহণ ও তা সংসদীয় প্রক্রিয়ায় পর্যালোচনার কথা জানানো হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

2

সুপার এল নিনোর সতর্কবার্তা নাসার

3

জার্মানির ‘আসল পরীক্ষা’ আজ

4

ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহারে নিষেধাজ্ঞা

5

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

6

এআই ভিডিওর অপব্যবহার যৌন নিপীড়নেরই আরেকটি রূপ: জাহ্নবী কাপুর

7

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৫৭

8

চলতি বছরই তুরস্ক ও চীন সফরে যাবেন ট্রাম্প

9

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

10

আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ২০২৬: স্কালোনির প্রতিক্রিয়া ও মেসির পারফরম্যান্স