|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

অ্যানথ্রোপিকের এআই অ্যাপ 'ক্লড' অচল: বিশ্বজুড়ে সেবা ব্যাহত

Anthropic AI outage 2026

যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের (Anthropic) জনপ্রিয় এআই চ্যাটবট ক্লড (Claude) হঠাৎ বিশ্বজুড়ে কারিগরি বিভ্রাটের (Outage) মুখোমুখি হয়েছে। বিভ্রাট পর্যবেক্ষণকারী অনলাইন প্ল্যাটফর্ম 'ডাউনডিটেক্টর' (Downdetector)-এর বরাত দিয়ে টুডেপ্রেস টিভি-র এক প্রতিবেদনে প্রযুক্তি খাতের এই জটিলতার কথা নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হঠাৎ করেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার ব্যবহারকারী ক্লড ব্যবহারে বিঘ্ন ঘটার কথা জানান। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সাধারণ ব্যবহারকারীদের প্রায় ৪৫ শতাংশ চ্যাট সেবায় সরাসরি সমস্যা পাওয়ার কথা জানিয়েছেন। এছাড়া ৪১ শতাংশ ব্যবহারকারী মোবাইল অ্যাপ এবং ৮ শতাংশ ব্যবহারকারী মূল ওয়েবসাইট ব্যবহারে জটিলতার সম্মুখীন হন।

হঠাৎ কারিগরি গোলযোগের কারণে এআই চালিত এই সেবাটি সাময়িকভাবে অচল হয়ে পড়ায় বিশ্বব্যাপী ক্লড ব্যবহারকারী ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেবার এই বিপর্যয় কাটাতে কাজ করার পাশাপাশি কারিগরি সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে কালিয়াকৈরে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

1

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বোচ্চ ব্যয় জামায়াতের, কোনো খরচ

2

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা: আদালতে আরিফুল হক, জিকে

3

হকির প্রথম অধিনায়ক আব্দুস সাদেকের প্রয়াণে প্রতিমন্ত্রীর শোক

4

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর, মা

5

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

6

ইরান ও কাতারের গ্যাসক্ষেত্রে হামলা: বিশ্ববাজারে তেলের দাম ১১

7

এসএসসি রেজাল্ট ২০২৬: পাসের হার হ্রাসের মধ্যেও দেশজুড়ে আনন্দে

8

খামেনির জানাজায় যোগ দিতে তেহরানে পাকিস্তানের উচ্চপর্যায়ের প্

9

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে কে হচ্ছেন প্রার

10

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগপ্রবণ মেসি: ‘আমরা ইতিহাস লিখে ফেলে

11

যুক্তরাষ্ট্রকে ‘সভ্যতাহীন’ বলে কড়া জবাব ইরানের: ট্রাম্পের মন

12

সিন্ধু পানি চুক্তির মাঝেই লাদাখে কঠোর পদক্ষেপ ভারতের, তৈরি হ

13

ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান

14

পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ

15

পদ্মভূষণ পেলেন অলকা ইয়াগনিক

16

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে আপিল শুনা

17

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য

18

পানামার বিপক্ষে প্রথমবার মাঠে নামছে ভারত

19

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

20