|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবন, কক্সবাজার সমুদ্রসৈকত ও সিলেটের চা-বাগানের মতো দর্শনীয় স্থানগুলোর কথা তুলে ধরে বলেন, সরকারের মূল লক্ষ্য হলো এসব পর্যটন সম্ভাবনাকে একটি টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পর্যটন খাতের বিকাশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসার পরিবেশ আরও সহজ করতে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া এভিয়েশন খাতের উন্নয়নের অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সমৃদ্ধকরণ এবং ইউরোপীয় ইউনিয়নের কার্গো সংক্রান্ত বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। যুক্তরাজ্যকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আখ্যা দিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে এবং ব্রিটিশ বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতে বিনিয়োগে এগিয়ে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমএলসি ২০২৬: এমআই নিউইয়র্ককে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সা

1

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সা

2

তিন বছরেও চালু হয়নি কর্ণফুলী টানেলের বিলাসবহুল অতিথিশালা: সর

3

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’!

4

নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান

5

চট্টগ্রামের বন্যায় মৎস্য খাতে ৯১ কোটি টাকার বিপর্যয়

6

অনলাইন জুয়া ও বেটিং চক্রের সুপার এজেন্ট অহিদুর রহমান র‍্যাবে

7

নওগাঁয় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে প্রাণ হারালেন বাবা

8

উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

9

বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য বিশেষ বল ‘ট্রিওন্ডা ফাইনাল’

10

কাপের রেকর্ড ইনিংসে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা

11

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন, সাধারণ সম্পা

12

অ্যাস্টন ভিলাকে হারিয়ে মিকেল আর্তেতার প্রশংসা

13

বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ নীতিমালা: গাড়ি ও ব্যক্তিগত ঋণে বড়

14

শোবিজে কাজের পরিবেশ ও নিজের ব্যক্তিত্ব নিয়ে যা বললেন অভিনেত্

15

ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের প্রিভিউ ও একাদশ

16

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক হাইকমিশনারের সাক্ষাৎ

17

নবম পে স্কেল: ৪ ক্যাটাগরিতে ইনক্রিমেন্ট পাবেন সরকারি চাকরিজী

18

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার:

19

লিগস কাপে সান্তোস লাগুনাকে উড়িয়ে দিল শিকাগো ফায়ার, লেভানদোভস

20