জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পরিবর্তিত নতুন সময়সূচি অনুযায়ীআগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষাটি আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনে নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষাটি আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র এই দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে এবং পূর্বঘোষিত অন্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ফলে আপনার প্রস্তুতিতে কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে কি?
মন্তব্য করুন