দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

০ শেয়ার
২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৮ সাল থেকে দেশে নতুন কারিকুলাম চালু করা হবে।

সংক্ষেপে মূল তথ্য
  • মাধ্যমিক শিক্ষায় পুরো শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে এবং আগামী ২০২৮ সাল থেকে দেশে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
  • রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
  • শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

মাধ্যমিক শিক্ষায় পুরো শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে এবং আগামী ২০২৮ সাল থেকে দেশে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে উচ্চশিক্ষার মান বাড়াতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আরও কঠোর করা হয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। দেশে বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং শিক্ষার মান নিশ্চিতকরণে একটি শক্তিশালী ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ গঠন করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি মোনাশ ইউনিভার্সিটি দেশে তাদের ক্যাম্পাস খোলার আগ্রহ প্রকাশ করেছে এবং সরকার তা বাস্তবায়নে কাজ করছে বলে তিনি জানান।

শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে ড. মিলন বলেন, অতীতে জিডিপির মাত্র ১.৩৯ শতাংশ বরাদ্দ থাকলেও বর্তমানে তা অনেক বাড়ানো হয়েছে এবং প্রধানমন্ত্রী এটি ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই বাজেটের কোনো সংকট নেই এবং চীন বা পশ্চিমা দেশের আদলে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও উন্নত করাই সরকারের মূল মিশন। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং নেতিবাচকতা দূর করে সমাজ পরিবর্তনে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

থার্ড টার্মিনাল প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়ম: জলাশয়কে পুকুর দেখিয়ে ১০ কোটি টাকা আত্মসাৎ

2

ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা ও মামলা

3

জেলেনস্কির বিদায় নেওয়ার সময় হয়েছে: ইলন মাস্ক

4

আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বসে বিরিয়ানি খেলেন রিজেন্টের সাহেদ

5

ঘুমের ওষুধ খেয়ে প্রেমিকার মৃত্যু, একদিন পর বিষপানে প্রাণ গেল প্রেমিকের

6

দেশের ৯ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস

7

দলীয় নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

8

বাংলাদেশের পোশাকশ্রমিক আন্দোলনে কড়া নজর ভারতের

9

পিএসজির হার বাঁচাল তোরেসের জোড়া গোল

10

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ও দোয়া