ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র (২৮) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বন বিভাগ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে, যাতে আরও দুজন আহত হয়েছেন।...…
লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে আশরাফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।...…
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করতে নেমে সিং সিয়াওজুন (Xing Xiaojun) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ভূগর্ভের ১৩০৫ নম্বর কোল ফেইস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...…
রংপুরের পীরগঞ্জে ৯২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ক্রেতাদের তালিকাসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও তাঁর এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা যুবদল।...…
উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। বিশেষ করে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বেশ বাড়লেও দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হচ্ছে। রবিবার (৮ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।...…
রংপুরের পীরগঞ্জে অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছেন ইদিলপুর ইউনিয়নের এক ইউপি সদস্য। পূর্বেও চুরির ঘটনায় আটক হওয়া এই জনপ্রতিনিধির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।...…