দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডে আগুন ঝরাচ্ছেন খালেদ-হাসান

০ শেয়ার
ইংল্যান্ডে আগুন ঝরাচ্ছেন খালেদ-হাসান

ইংলিশ কাউন্টিতে কেন্টের হয়ে বল হাতে আগুন ঝরাচ্ছেন দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচের শুরুতেই তুলে নিয়েছেন প্রতিপক্ষের প্রথম তিন উইকেট।

সংক্ষেপে মূল তথ্য
  • ইংলিশ কাউন্টিতে আগেই নিজের জাত চিনিয়েছিলেন হাসান মাহমুদ।
  • কেন্টের হয়ে অভিষেকেই বল হাতে আগুন ঝরিয়ে চমক দেখিয়েছিলেন এই বাংলাদেশি পেসার।
  • এবার ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত শুরু করলেন তিনি।

ইংলিশ কাউন্টিতে আগেই নিজের জাত চিনিয়েছিলেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে অভিষেকেই বল হাতে আগুন ঝরিয়ে চমক দেখিয়েছিলেন এই বাংলাদেশি পেসার। এবার ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত শুরু করলেন তিনি। শুধু হাসান একা নন, কেন্টের হয়ে কাউন্টিতে অভিষেক ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদও। ডার্বিশায়ারের ইনিংসে পত হওয়া প্রথম তিনটি উইকেটের সবকটিই শিকার করেছেন এই দুই পেসার।

ম্যাচের শুরুতেই কেন্ট অধিনায়ক ড্যানিয়েল ইনিংসের প্রথম ওভারটি তুলে দেন হাসানের হাতে। নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়ে প্রথম বলেই দলকে দুর্দান্ত ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। দলীয় খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই হ্যারি কেইমকে ক্রলির ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। পরের বলেই ম্যাট মন্টগোমিকে লেগ বিফোরের (এলবিডব্লিউ) ফাঁদে ফেলেন হাসান। তার এই জোড়া আঘাতে ম্যাচের শুরুতেই চালকের আসনে চলে যায় কেন্ট।

এদিকে, কেন্টের জার্সিতে কাউন্টিতে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন পেসার খালেদ আহমেদ। তিনিও উইকেটের দেখা পেতে ভুল করেননি। প্রতিপক্ষের ব্যাটার ইউসুফ বিন নাইমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন খালেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ডার্বিশায়ার ৫৯ রান সংগ্রহ করেছে, যার পুরোটাই এসেছে দুই বাংলাদেশি পেসারের কল্যাণে। ইংলিশ কন্ডিশনে বাংলাদেশি পেসারদের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেশের ক্রিকেটে আনন্দ বয়ে এনেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সরকারি কার্যবণ্টন বিধিমালা সংশোধনে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ

2

আগামীকালকের মধ্যে সংবিধান সংস্কারের দাবি: রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলের

3

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

4

ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন বাস্কেটবলার

5

সিরিয়া ও লেবাননে একযোগে ইসরাইলের বিমান ও গোলাবর্ষণ হামলা

6

মার্কিন হামলার প্রতিবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

7

এআই দিয়ে তালাকনামা তৈরি করে স্বাক্ষর করলে কি তালাক কার্যকর হয়?

8

সরকারি ভাতার ১৭০৯ কোটি টাকা লোপাট, নেপথ্যে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

9

বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় নবম অবস্থান

10

বিমানবাহিনীতে বেসামরিক পদে ৩৪২ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু