দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমল

০ শেয়ার
বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার সিদ্ধান্ত ঘিরে অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম সামান্য কমেছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৫৫.৫৯ ডলারে নেমেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • আন্তর্জাতিক বাজারে তেলের দরবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (Fed) সম্ভাব্য কড়া অবস্থান ঘিরে মূল্যস্ফীতির উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে সামান্য কমেছে স্বর্ণের দাম।
  • বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৪ মিনিটে বিশ্ব স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৫৫.৫৯ ডলারে অবস্থান নেয়।
  • আগের কার্যদিবসে যার দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

আন্তর্জাতিক বাজারে তেলের দরবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (Fed) সম্ভাব্য কড়া অবস্থান ঘিরে মূল্যস্ফীতির উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে সামান্য কমেছে স্বর্ণের দাম।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৪ মিনিটে বিশ্ব স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৫৫.৫৯ ডলারে অবস্থান নেয়। আগের কার্যদিবসে যার দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসের চুক্তিতে স্বর্ণের ফিউচার মূল্য ০.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৭০.২০ ডলারে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যরেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে। তেলের এই উচ্চমূল্য দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি বাড়িয়ে রাখতে পারে। ফলে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ক্ষেত্রে নীতিগতভাবে কঠোর অবস্থানে যেতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেহেতু সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার খরচ বা সুযোগব্যয় (Opportunity Cost) বৃদ্ধি পায়, তাই এটি স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

একই দিনে ফেডারেল রিজার্ভের সুদহারসংক্রান্ত ঘোষণা আসার কথা রয়েছে। বাজার বিশ্লেষকদের সিংহভাগের ধারণা, এবার নীতিগত সুদহার অপরিবর্তিত রাখা হলেও ডিসেম্বরের সভায় তা বাড়ার সম্ভাবনা প্রায় ৮৪ শতাংশ।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৪.০৪ ডলারে দাঁড়িয়েছে এবং প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে ১,৫৩৮.৫০ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,০২৭.৮০ ডলারে পৌঁছেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শেখ মুজিবকে হত্যার আগের সেই উত্তাল সপ্তাহগুলোতে বাংলাদেশে যা ঘটেছিল

2

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

3

বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো সংযুক্ত আরব আমিরাত ও কানাডার মধ্যকার ম্যাচ

4

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

5

মেসিকে নিয়ে আবেগপ্রবণ রিভালদো

6

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ ড্রয়ের পর যা বললেন সাব্বির রহমান

7

এআই যেন নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহৃত না হয়: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

জেএসসি বা এসএসসি সনদের ভিত্তিতে মাঠপর্যায়েই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন

9

অনূর্ধ্ব-২০ দলের দুই কোচের হাতাহাতি: উজবেকিস্তান সফরের আগে বাংলাদেশ শিবিরে অস্বস্তি

10

৬০০ টাকা নিয়ে ঢাকায় এসে কিংবদন্তি: আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ