দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় নেতা-কর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল

০ শেয়ার
লোহাগাড়ায় নেতা-কর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল

চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার কমিটির নির্বাচনে সমর্থিত প্রার্থী হেরে যাওয়ার পর স্থানীয় জামায়াত নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক নামে এক সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্থানীয় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে দলটির সমর্থন ত্যাগের অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি।
  • গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এই ঘটনা ঘটে।
  • মঙ্গলবার সন্ধ্যায় ফারুকের এই দুধ দিয়ে গোসল করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্থানীয় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে দলটির সমর্থন ত্যাগের অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় ফারুকের এই দুধ দিয়ে গোসল করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়।

মো. ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে নিজের ফেসবুক আইডি থেকে জামায়াতের পক্ষে নিয়মিত সোচ্চার ও ভিডিও বক্তব্য দেওয়ার কারণে তিনি সুপরিচিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা আলাদা প্রার্থীর পক্ষে অবস্থান নেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণায় বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফারুক। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা কথা দিয়েও তাঁদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করে অনিয়ম করেছেন।

ক্ষোভের মুখে ফারুক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, "আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি।" এর পরপরই আধুনগর বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দলটির সাথে সমস্ত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে মো. ফারুক গণমাধ্যমকে বলেন, তিনি জামায়াতের কোনো পদধারী নেতা-কর্মী না হলেও সমর্থক ছিলেন, কিন্তু বর্তমান নেতাদের কার্যকলাপ ভালো না লাগায় তিনি এই পথ বেছে নিয়েছেন। অন্যদিকে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের জানান, বাজার কমিটির নির্বাচনে জামায়াত কোনো প্রার্থীর পক্ষে অংশ নেয়নি। পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় ফারুক আবেগের বশে এমনটি করে থাকতে পারেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হরমুজ খুলতে ইরানের ৭ দিনের প্রস্তাব, ট্রাম্পের প্রত্যাখ্যানের খবর ঘিরে নতুন উত্তেজনা

2

এনটিআরসিএ শিক্ষক নিয়োগ: ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালাম

4

চট্টগ্রাম বোর্ডে টানা দুই বছর পাসের হার শূন্য ফটিকছড়ির বিদ্যালয়, তালিকায় আরও ৭ প্রতিষ্ঠান

5

আন্তর্জাতিক অপরাধ আদালতের ১১ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা

6

এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিয়েও সংকটে সৌদি আরব

7

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবাসন ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলক করল ফোমেমা

8

রদ্রিকে ‘স্প্যানিশ ফুটবলের মেসি’ বললেন স্পেনের কোচ

9

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতার গোপন বৈঠকের অভিযোগ

10

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতার রুকনিয়াত বাতিল