দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকবিসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

০ শেয়ার
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকবিসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ড্রাফট।

সংক্ষেপে মূল তথ্য
  • আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাওয়া খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধিত করেছেন ১ হাজারের বেশি আন্তর্জাতিক ক্রিকেটার।
  • তারকাখচিত এই ড্রাফট তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৮ জন ক্রিকেটার।
  • এপিএলের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাওয়া খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধিত করেছেন ১ হাজারের বেশি আন্তর্জাতিক ক্রিকেটার। তারকাখচিত এই ড্রাফট তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৮ জন ক্রিকেটার।

এপিএলের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। তাঁদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কিছু বড় তারকাও ড্রাফটে অংশ নিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, আলজারি জোসেফ ও গুড়াকেশ মোতি; ইংল্যান্ডের রিস টপলি, লুক উড ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিদু হাসারাঙ্গারা নাম লিখিয়েছেন এই আসরে।

পূর্বে ঘোষিত সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানোর এই আসর। আর আগামী ২৭ ডিসেম্বর থেকে টুর্নামেন্টের মূল আসর শুরু হওয়ার কথা রয়েছে। এপিএলের মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা চূড়ান্ত হলেও বাকি দুটি ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী এখনো চূড়ান্ত না হওয়ায় ড্রাফটের তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযান: যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৫১ হাজার অভিবাসী আটক

2

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

3

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতালে মার্টিনেজ: কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফেরার আশা

4

ব্রাজিলের বিদায়ে সতর্ক আর্জেন্টিনা, মিশরের বিপক্ষে লড়াইয়ের আগে বিশেষ বার্তা

5

মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায়ে সাক্ষী মেহজাবীন: ‘স্মৃতিটা সারাজীবন মনে থাকবে’

6

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

7

ব্রেন্টফোর্ডের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি সারছে বার্মিংহাম সিটি: ইএফএল কাপ প্রিভিউ ও টিম নিউজ

8

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রুল খারিজ

9

রিয়াদের পর দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা, ১ জন নিহত

10

পর্তুগাল বনাম কঙ্গো ডিআর লাইভ স্কোর, একাদশ ও পরিসংখ্যান ২০২৬