রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী কাজী রাকিব হোসাইন। সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন (একাংশের) আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, কাজী রাকিব হোসাইনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি সহকারী প্রেস সচিব হিসেবে তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তার এই নিয়োগের অন্যান্য শর্তাদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন