|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: প্রবাসীদের ঐক্যের ডাক

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও রাজনৈতিক দৃঢ়তার মধ্য দিয়ে মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

মালদ্বীপ শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র কোনো অনুগ্রহের বিষয় নয়, এটি জনগণের মৌলিক অধিকার। প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. ফারুক হোসেন, মো. মুক্তার হোসেন ও রহিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত এবং দলীয় চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক হত্যা

1

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট: ‘বগল সম্পাদক’দের বিরুদ্ধে হুঁশি

2

স্পেন বনাম পর্তুগাল: বিশ্বকাপ ২০২৬-এর হাইভোল্টেজ লড়াই

3

সাংবাদিকতাই কি অপরাধ? জেসন আরডে কেলেঙ্কারি ও স্কটল্যান্ড ইয়া

4

সাবেক মুখ্য সচিব কায়কাউস ও সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে দুর্

5

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২

6

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্

7

টয়োটার নতুন ট্রেইলহান্টার ট্রিমসহ তাক লাগানো সব গিয়ার ও গ্য

8

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে: কৃষিমন্ত্রী

9

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক

10

জার্মানির ‘আসল পরীক্ষা’ আজ

11

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ট্রাম্পের কাছে ইসরাইলি সাবেক কর্

12

আজকের মুদ্রার রেট: ১০ আগস্ট ২০২৬ – টাকার বিপরীতে বিভিন্ন বৈদ

13

মাতামুহুরীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষ

14

সংসদে ইসলামি ব্যাংকিং ও নিয়োগ নিয়ে আন্দালিভ-গয়েশ্বরের বাহাস

15

বিমান ভাড়া আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে: হজ ও ওমরাহ মেলায়

16

সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ: শেরপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা

17

বেনজীরকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

18

বিমানবন্দরে সিন্ডিকেটের কারসাজি: বোর্ডিং গেটে ৫ জন ধরা পড়ার

19

জামায়াত আমিরের গাড়িবহরকে লাল কার্ড, যা বললেন ছাত্রদল নেতা

20