|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি এবং নানা তদবির চালানোর অভিযোগে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ বার্তায় এই সতর্কতা জারি করা হয়।

বার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে মেসেজ বা বার্তা পাঠিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে এবং বিভিন্ন তদবির চালাচ্ছে। এ ধরনের অপকর্মের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ প্রতারিত হয়ে অর্থ হারাচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সম্মানহানি ঘটছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি দেখলেই সেটিকে সেই ব্যক্তির আসল অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর হিসেবে নিশ্চিত না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। এ ধরনের প্রতারণামূলক মেসেজে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতারক চক্রের কোনো ধরনের বার্তার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে অথবা সাইবার পুলিশ সেন্টার, সিআইডি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সজাগ রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পানের বিরতিতে বিজ্ঞাপনে বিরক্ত ভ্যান ডাইক

1

যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল, আইনি লড়াইয়ে

2

ফিফা বিশ্বকাপ ২০২৬: ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচের সম্ভাব্য এক

3

ইউরি টিলেমানস: বেলজিয়ামের সেই নীরব পরিচালক, যিনি ম্যাচ ঘুরি

4

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট |

5

ঢাকায় রাশিয়ান হাউসে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ‘রাশিয়া পতা

6

ইতিহাসের দোরগোড়ায় এমিলিয়ানো মার্তিনেজ: ভাঙতে চলেছেন ৪৪ বছরের

7

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম

8

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরি, গ্রেফতার ২

9

শফিক উর রহমানের হলিউড সিনেমা দ্য এম্পটি অ্যাড্রেস

10

জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প

11

Spain vs Saudi Arabia: Fifa world cup 2026 একাদশ ও প্রেডিকশন

12

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

13

বিশ্ববাজারে তেলের দামে মহাবিপর্যয়: এক সপ্তাহে বাড়ল ৩০ শতাংশ,

14

এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ: কুড়িগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যা

15

আসছে নতুন Sony Xperia 10 VIII: লঞ্চের আগে জেনে নিন সম্ভাব্য

16

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

17

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন ভারত ‘এ’

18

পাবনার ৩ বিএনপি নেতা বহিষ্কার: সন্ত্রাস ও রক্তপাতের অভিযোগে

19

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্

20