|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছিনতাই হলে ফ্লাইদুবাইয়ের বিমান ভূপাতিত করার পরিকল্পনা করেছিল ইসরাইল

দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টার পর আকাশে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিমানটি ছিনতাই হলে এবং ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে গুলি করে ভূপাতিত করার এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল ইসরাইলি কর্তৃপক্ষ। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ফ্লাইদুহাইয়ের ওই ফ্লাইটে ১৭০ জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্য ছিলেন, যাদের অধিকাংশই ছিলেন ইসরাইলি নাগরিক। দুবাই থেকে উড্ডয়নের পর বিমানটি হঠাৎ ছিনতাইয়ের সংকেত (হাইজেক অ্যালার্ট) পাঠালে ইসরাইলি কর্তৃপক্ষ সম্ভাব্য বড় ধরনের হামলা মোকাবিলায় জরুরি প্রোটোকল বা নিরাপত্তাবলয় সক্রিয় করে তোলে। ফ্লাইটটি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎ প্রায় ১৮ হাজার ফুট নিচে নেমে গেলে ইসরাইলি বিমানবাহিনী ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো সাড়ার মেলেনি। এই পরিস্থিতিতে দ্রুত একটি বিশেষ কমান্ড সেন্টার গঠন করা হয় এবং যুদ্ধবিমান আকাশে ওড়ানোর চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়।

তবে মাঝআকাশে রুট পরিবর্তন করে বিমানটি ইসরাইলের পরিবর্তে সৌদি আরবের আকাশসীমার দিকে মোড় নেয়। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবও তাদের নিজস্ব যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল। পরবর্তী সময়ে ইসরাইলি কর্তৃপক্ষ জানতে পারে যে, ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার চরম সাহসিকতার পরিচয় দিয়ে সহকারী পাইলট ও ছিনতাইচেষ্টাকারী হামাম আল-হামামিকে প্রতিহত করেছেন। ককপিটের দরজা খোলার পর কয়েকজন সাহসী যাত্রী এবং ফ্লাইদুহাইয়ের কর্মীরা মিলে হামলাকারীকে পুরোপুরি কাবু করেন। পরবর্তীতে ওই ফ্লাইটে থাকা দুই অফ-ডিউটি পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন এবং শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করাতে সক্ষম হন।

সিবিএসের গোপন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বিমানটি সত্যিই ছিনতাই হয়েছে কি না তা নিশ্চিত হলে এবং ছিনতাইকারী রেডিও যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাখলে সেটিকে মাঝআকাশে ধ্বংস বা ভূপাতিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল ইসরাইলের প্রধানমন্ত্রীর হাতে রাখা হয়েছিল। ২০০১ সালের নাইন-ইলেভেনের হামলার পর থেকে যেকোনো আত্মঘাতী বিমান হামলা মোকাবিলায় ইসরাইল দীর্ঘদিন ধরে এ ধরনের কঠোর নিরাপত্তা প্রোটোকল চর্চা করে আসছে। তবে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলেও এখন পর্যন্ত ইসরাইলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

1

পর্দার ‘আম্মাজান’-এর জন্মদিন আজ: জীবনের ৮০ বছর পূর্ণ করলেন ক

2

হরমুজ প্রণালি চালুর জন্য ওমানকে নতুন অস্থায়ী প্রস্তাব দিল ই

3

পাবনা সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ | সফরসূচি ও বিস্ত

4

দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্

5

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬,১৭৬ জন

6

খামেনির জানাজায় উত্তাল তেহরান: ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্য

7

সাবেক স্পিকার শিরীন শারমিন রিমান্ড শেষে কারাগারে: হত্যাচেষ্ট

8

অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বা

9

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

10

গান্ধী জয়ন্তীতে শুরু হতে পারে আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ, জানা

11

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

12

পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিটের আ

13

কানাডা বনাম মরক্কো: রাউন্ড অব ১৬-এর লড়াইয়ে মুখোমুখি দুই দল

14

১৮তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

15

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন সাবেক মন্ত্রী দীপু ম

16

বন্ধ সরকারি কারখানায় বিনিয়োগে আগ্রহী ১৪ শিল্পগোষ্ঠী, সরকার

17

তাওহিদের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১০৯

18

জয়ের মানসিকতা নিয়ে অনেক দূর যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০

19

চরম আকর্ষণে রাতের আকাশ: শুরু হয়েছে পার্সিড উল্কাবৃষ্টির চরম

20