|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

অধ্যাপক সায়েমকে ভিসি করার দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের অভিনব মুখোশ মিছিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের প্রতিকৃতি-সংবলিত মুখোশ পরে এক অভিনব ‘মুখোশ মিছিল’ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এর পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও সর্বাত্মক শাটডাউন কর্মসূচিও অব্যাহত রয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগের প্রতিবাদে এই আন্দোলন ইতোমধ্যে অষ্টম দিনে গড়িয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মুখোশ মিছিলটি শুরু হয়। মিছিলটি স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে সায়েম স্যার, সায়েম স্যার’, ‘একটি নাম, একটি সুর সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ সহ নানা স্লোগানে মুখর করে তোলেন ক্যাম্পাস। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে তাদের বার্তা স্পষ্ট হাজারো শিক্ষার্থীর কণ্ঠ থেকে ন্যায্য দাবি দাবিয়ে রাখা যাবে না। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে সোমবার মধ্যরাতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে হুমকিদাতাদের বিরুদ্ধে তীব্র হুশিয়ারি উচ্চারণ করেন এবং কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে অবিলম্বে পুনর্বহালের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ে ছাত্রদল নেত

1

এআই কবজায় নিতে বললেন ইসরাইলি গবেষক মায়া অ্যাকারম্যান

2

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের রায়ে ২ জনের ফাঁসি বহাল, ৪ জনে

3

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশ

4

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা

5

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধান

6

নতুন পে স্কেলে বেতন পাওয়ার সহজ নিয়ম

7

বেগম খালেদা জিয়ার জন্মদিন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে

8

সীতাকুণ্ডে মৃত্যুঞ্জয়ী লড়াই শেষে চিরবিদায় নিল সেই শিশুটি

9

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলল বাংলাদেশ | BAN vs

10

বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন, চিন্তায় ভারত

11

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা: নতুন

12

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব আল

13

ঢাকায় রাশিয়ান হাউসে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ‘রাশিয়া পতা

14

ব্রাজিলের বিদায়ে সতর্ক আর্জেন্টিনা, মিশরের বিপক্ষে লড়াইয়ের

15

ব্যান্ডরোল অপচয়ের নামে বিএটিবির সাড়ে ২৩ কোটি টাকার রাজস্ব

16

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও

17

আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ে একাধিক গাড়ির ধাক্কা, আহত ৫

18

গোপালগঞ্জে বাস খাদे পডে নিহত ৩, আহত ৩০

19

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর

20