|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ড সংগ্রহে নতুন নির্দেশনা

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধন সম্পন্ন করে প্রোফাইলের তথ্য হালনাগাদ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১১ অক্টোবর প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়, যা প্রযোজ্য হবে সব সরকারি কর্মচারী, তাদের নির্ভরশীল ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেলথ কার্ডের জন্য প্রথমে হাসপাতালের অফিসিয়াল এইচএসএমএস সফটওয়্যারে প্রোফাইলের তথ্য আপডেট করতে হবে। এরপর নিবন্ধন ফরম ডাউনলোড করে পূরণপূর্বক প্রয়োজনীয় প্রমাণক আপলোড করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য যাচাই করার পর প্রোফাইল ‘ভেরিফায়েড’ স্ট্যাটাস পেলে যেকোনো কর্মদিবসে হাসপাতালের নির্দিষ্ট কক্ষ থেকে কার্ড সংগ্রহ করা যাবে। নতুন রোগীদের ক্ষেত্রে হাসপাতালের নিজস্ব ওয়েবসাইট (www.skh.gov.bd) থেকে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং মূল কাগজপত্র নিয়ে নির্দিষ্ট কক্ষে যোগাযোগ করে তা অনুমোদন করিয়ে নিতে হবে।

এছাড়া হাসপাতালের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপব্যবহার রোধে নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনলাইনে সিরিয়াল নিয়ে কোনো কারণ ছাড়াই পরপর দুবার অনুপস্থিত থাকলে বা অ্যাপয়েন্টমেন্ট বাতিল না করলে সংশ্লিষ্ট ইউজারের আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে পরীক্ষার রিপোর্ট দেখানোর জন্য প্রতিবেদন হাতে পাওয়ার সাত দিনের মধ্যে নির্ধারিত কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো সহায়তায় হাসপাতালের আইটি তথ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিপক্ষে শেষ বলের থ্রিলারে ২ রানের কষ্টার্জিত জয় ভারত

1

জাপানের কুমামোটো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ৩

2

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

3

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্

4

হারানো মাঠ ফেরাতে সরকারের মেগা পরিকল্পনা, বদলে যাচ্ছে দেশের

5

রোমাঞ্চকর জয়ে সিপিএল ২০২৬ শুরু করল ফ্যালকনস, নায়ক তাজিন্দর ধ

6

ইতালির নতুন কোচ নিয়ে নাটকীয়তা: ফেভারিট মানচিনি হলেও দৌড়ে আছে

7

USA vs Bosnia and Herzegovina: FIFA World Cup 2026 Round of

8

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বোলারদের কৃতিত

9

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

10

শেরপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

11

রিয়েল মাদ্রিদে ফেরার শর্ত জানালেন লুকা মদ্রিচ

12

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: ডা. শফিকুর র

13

সিরিজ জয়ের পুরস্কার: আইসিসি র‍্যাঙ্কিংয়ে মিরাজ-তানজিদদের বিশ

14

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী

15

চুয়াডাঙ্গা হাসপাতালে বাড়ছে ডেঙ্গু, মশারি না দেওয়ার অভিযোগ

16

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

17

হাসিনার দেশত্যাগের অজানা অধ্যায়: ২ বছর পর উঠে এলো চাঞ্চল্যক

18

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬টি দ্বৈরথ

19

প্রথম স্ত্রীর জামিন মঞ্জুর হলেও নামঞ্জুর এমপি গাজী নজরুলের জ

20