দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাস-ট্রাকের অগ্রিম আয়কর বাড়ছে

০ শেয়ার
বাস-ট্রাকের অগ্রিম আয়কর বাড়ছে

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাণিজ্যিক মোটরযানের অগ্রিম আয়কর দেড় থেকে দ্বিগুণ বাড়াতে যাচ্ছে সরকার। বাস, ট্রাক, লরিসহ বেশ কিছু নতুন হেভি ও স্পেশাল পারপাস ভেহিকেলকে এই করের আওতায় আনা হচ্ছে।

সংক্ষেপে মূল তথ্য
  • আগামী ২০২৬-২৭ অর্থবছরে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান থেকে আদায়যোগ্য অগ্রিম করের হার উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে যাচ্ছে সরকার।
  • করহার বাড়ানোর পাশাপাশি যানবাহনের শ্রেণিবিন্যাস আরও বিস্তৃত করে করের আওতায় আনা হচ্ছে কয়েকটি নতুন শ্রেণির হেভি ও স্পেশাল পারপাস ভেহিকেল।
  • নতুন নিয়ম অনুযায়ী, আসনভেদে বাস, শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস বা কোস্টার, ট্রাক-লরি, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, পিকআপ, হিউম্যান হলার, অটোরিকশা ও ট্যাক্সি ক্যাবের অগ্রিম আয়কর দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান থেকে আদায়যোগ্য অগ্রিম করের হার উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে যাচ্ছে সরকার। করহার বাড়ানোর পাশাপাশি যানবাহনের শ্রেণিবিন্যাস আরও বিস্তৃত করে করের আওতায় আনা হচ্ছে কয়েকটি নতুন শ্রেণির হেভি ও স্পেশাল পারপাস ভেহিকেল। নতুন নিয়ম অনুযায়ী, আসনভেদে বাস, শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস বা কোস্টার, ট্রাক-লরি, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, পিকআপ, হিউম্যান হলার, অটোরিকশা ও ট্যাক্সি ক্যাবের অগ্রিম আয়কর দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই কর যানবাহনগুলোর নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় নির্ধারিত হারে পরিশোধ করা বাধ্যতামূলক হতে যাচ্ছে; যার চালান দাখিল না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবন্ধন বা ফিটনেস নবায়ন করতে পারবে না।

প্রস্তাবিত বাজেটের তথ্য অনুযায়ী, ৫২ আসনের বাসের অগ্রিম কর ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, মিনিবাসের কর ১১ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং কোস্টারের কর ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হচ্ছে। অন্যদিকে, ৫ থেকে ২০ টন ধারণক্ষমতার ট্রাকের কর ১৬ হাজার থেকে ৩০ হাজার টাকা এবং ২০ টনের বেশি ক্ষমতার ট্রাকের ক্ষেত্রে তা একলাফে ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া আগামী অর্থবছরে আইন সংশোধন করে ট্রাক্টর, ডাম্পট্রাক, কার্গো ভ্যান, ক্রেন, এক্সকাভেটর, ড্রেজার ও রোলারসহ বিভিন্ন ভারী যানবাহনকে পৃথকভাবে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম কর নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে। নতুন বিধানে একাধিক বছরের ফিটনেস নবায়নের ক্ষেত্রে পরবর্তী বছরগুলোর কর ৩০ জুনের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে, যা অমান্য করলে বকেয়া কর পরবর্তী বছরের করের সঙ্গে জরিমানা হিসেবে আদায় করা হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইসলামী চিন্তাবিদ মুফতি রেজাউল করীম আবরারের নতুন ভ্রমণগ্রন্থ ‘তুরস্কের পথে পথে’ প্রকাশিত

2

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

3

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফাইনাল: এআই-এর পূর্বাভাসে এগিয়ে স্পেন

4

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

5

প্রথমবার এককভাবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি, বাজিমাত ‘আওয়ারাপান ২’ এর

6

বাহুবলে শ্যামলী পরিবহনের বাস খাদে: ১০ যাত্রী আহত, ঢাকা-সিলেট মহাসড়কে যানজট

7

পরাজিত শক্তি স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

8

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

9

হরমুজ প্রণালিতে সমঝোতার আশা জাগলেও পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

10

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে দুই মাদকচক্রের সংঘর্ষে ২৬ জন নিহত