জনপ্রিয় শর্টভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সূত্রে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
জনপ্রিয় শর্টভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়ানোর পর বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামে এই অভিনব ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে নবদ্বীপ চন্দ্র দাশের সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে মাহিন মুন্সির। পরবর্তীতে সেই পরিচিতি ভালো লাগা ও প্রেমের সম্পর্কে রূপ নেয়। দুজনই সমস্ত বাধা পেরিয়ে একসঙ্গে জীবনযাপন এবং বিয়ে করার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন। আর এই অটল দাবির অংশ হিসেবেই মাহিন সোজাসুজি নবদ্বীপের বাড়িতে গিয়ে অবস্থান নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও মাহিন ওই বাড়িতে দুইবার এসেছিলেন। তবে এবার সরাসরি বিয়ের দাবিতে অনড় থেকে সেখানে অবস্থান নেওয়ায় বিষয়টি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলী আকবর হিলালু জানান, ঘটনাটি তাঁর পাশের বাড়িতেই ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবহিত করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট যুবকের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি। বর্তমানে দুই তরুণই একসঙ্গে থাকার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন।