|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা ১১ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

সংগৃহীত

এসএসসিতে পাসের হারে টানা ১১ বছর ধরে এগিয়ে মেয়েরা

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর সব বোর্ড মিলিয়ে সামগ্রিক গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ছেলেদের পেছনে ফেলে এবারও পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে মেয়েরা। এর মধ্য দিয়ে টানা ১১ বছর ধরে এসএসসির ফলাফলে পাসের হারের দিক থেকে এগিয়ে থাকার ধারাবাহিকতা বজায় রাখল ছাত্রীরা।

এবারের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে পাসের হার ৬৬.৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রদের ক্ষেত্রে পাসের হার ৫৭.৮৬ শতাংশ। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। বিগত বছরগুলোর ফলাফলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সবশেষ ২০১৫ সালে ছাত্রীদের চেয়ে পাসের হারে সামান্য এগিয়ে ছিল ছাত্ররা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার ছিল ৮৭.০৪ শতাংশ, যার মধ্যে ছাত্রদের পাসের হার ছিল ৮৭.৪১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ছিল ৮৬.৬৪ শতাংশ। কিন্তু এরপর থেকে প্রতি বছরই নিয়মিতভাবে পাসের হারে আধিপত্য বজায় রেখে আসছে ছাত্রীরা, যা চলতি বছরের ফলাপাতালেও অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়াতে সরকারের ওপর ব্যবসায়ীদের চ

1

জিম্বাবুয়ে সফর নিয়ে সতর্ক তাসকিন

2

সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের পাল্টা হুঁশিয়ারি: ইতিহাসের

3

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দা

4

গণভোটের রায় ও গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের

5

কোনো নিয়মের তোয়াক্কা না করে ঢাকার প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্

6

দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাং

7

তিন ফিফটিতে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

8

জিসানের নিখোঁজ নাটক নিয়ে সংসদে হট্টগোল

9

সেমিফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন এমবাপ্পে: কোথায় ভুল ছি

10

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রুহুল

11

অর্থনীতিবিষয়ক সাংবাদিক ফারুক মেহেদীর নতুন প্রামাণ্যচিত্র ‘শা

12

পরীক্ষার্থীকে ‘ফার্মের মুরগি’ বললেন শিক্ষামন্ত্রী: দেশজুড়ে ত

13

দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন বাপ্পারাজ, আমিন খান, সানি

14

কুমিল্লার রেস্টুরেন্টে ভুলবশত ফেলে যাওয়া কাশ্মীরি শিশু উদ্ধা

15

ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করলেন সুপারস্টার রজনীকান্ত: এ

16

কুলাউড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত: বৈষম্য দূর করার

17

বাজেটে শিক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী

18

ড. জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবে

19

লঘুচাপ ও টানা বৃষ্টিতে সারা দেশের সাথে বিচ্ছিন্ন দ্বীপ উপজেল

20