|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের চালানো আকস্মিক হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও চারজন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়ে রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান যে নিহত ও আহতদের সঠিক পরিচয় এবং তাঁরা দেশের কোন জেলার বাসিন্দা, তা নিশ্চিত করার পাশাপাশি স্বজনদের সাথে যোগাযোগের প্রক্রিয়া চলছে। সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন কাজ করে যাচ্ছে। এর আগেও হুথিদের হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের সার্বিক দেখভাল করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

হামলার পর তাৎক্ষণিকভাবে রিয়াদগামী ফ্লাইটগুলো স্থগিত করা হলেও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বিমান বা ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সাথে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান কামনা করে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতার সাথে নিরাপদে থাকার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষা নয়, এবারও এসএসসির ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

1

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যে

2

কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া

3

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে বুয়েট অধ্যাপক ড. সাব্বি

4

স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, আইসিসি সিডব্লিউসি লিগ ট

5

ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন

6

চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের

7

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিক

8

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড নিয়েছে বাংলাদেশ: ডারউইন টেস্টে চ

9

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী সেই ভক্ত কে?

10

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্

11

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার জার্সিতে স্বপ্নপূরণ নিখিল চৌধুরীর

12

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

13

এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ হাইকোর্টের আদেশ স্থগিত চেম্

14

মেসিকে নিয়ে আবেগপ্রবণ রিভালদো

15

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

16

ইসরাইলে কয়লা রপ্তানি পুনরায় চালুর নির্দেশ কলম্বিয়ার নতুন

17

হরমুজ প্রণালী খোলার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

18

সদর দপ্তরের দাবিতে ফটিকছড়িতে টানা দ্বিতীয় দিনের হরতাল, অচল

19

সরকারের আশ্বাসের প্রেক্ষিতে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশ

20