|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে এমপির স্ত্রীকে গভর্নিং বডির সভাপতি করার আদেশ হাইকোর্টে স্থগিত

সংগৃহীত ছবি

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ ধারা এবং সভাপতি পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ২৪ এপ্রিল। কিন্তু মেয়াদ শেষের আট মাস আগেই গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আদেশে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একচ্ছত্র ক্ষমতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার নূর উল মতিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে কি ব্ল্যাক কফি কার্যকর? যা বলছেন

1

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

2

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা: ‘অশত্রুভাবাপন্ন’ জাহা

3

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

4

দেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস: শিলাবৃষ্টির শঙ্কা ও ত

5

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত

6

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন ফ্যাবিনহো

7

২০১০ সালের মতো সৌভাগ্যের আশায় বিশ্বকাপের ফাইনালে মাঠে কেন মু

8

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ার হিসাব-নিকাশ

9

খুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ,

10

গ্রিসে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে প্রাণ হারালেন তিন দমকলকর্ম

11

ভারতের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের হাওয়া

12

ট্রফি পুনরুদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা তরুণ ফুটবলার নিকো পাজের

13

মার্কিন বাজারে সাড়া ফেলেছে চীনের নতুন এআই মডেল ‘জিএলএম-৫.২’

14

কেরুর মদের দাম বাড়ছে

15

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

16

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৫১২

17

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হলেও দেশের বাজারে বড় পতন

18

শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত: ৩৬৮ কোটি টাকা ব্যয়ের পর

19

অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বা

20