গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানী ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও আত্মত্যাগের স্মরণে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন।
মন্তব্য করুন