|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শঙ্কার মুখে ১৪ শিক্ষার্থী, শোকজ ৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের নির্ধারিত প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৫ সালের পুরোনো প্রশ্নপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ইবরাহীম খাঁ সরকারি কলেজ কেন্দ্রে এই ঘটনায় চরম বিপাকে ও পাস করা নিয়ে শঙ্কায় পড়েছেন ১৪ জন পরীক্ষার্থী। দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে প্রশাসন।

ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার (১ আগস্ট) ইবরাহীম খাঁ সরকারি কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় পার্শ্ববর্তী লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজ ও নিকরাইলের শমসের ফকির ডিগ্রি কলেজের মোট ১৪ জন শিক্ষার্থী মনোবিজ্ঞান পরীক্ষায় অংশ নেয়। কিন্তু পরীক্ষা চলাকালীন কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকরা চলতি ২০২৬ সালের প্রশ্নপত্রের বদলে ভুলবশত ২০২৫ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সরবরাহ করেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে প্রশ্ন মিলিয়ে দেখলে বিষয়টি ধরা পড়ে। পরে পরীক্ষার্থী ও অভিভাবকরা স্ব স্ব কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

এদিকে এত বড় একটি ঘটনা ঘটলেও দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান তা সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জানাননি। পরে অন্য মাধ্যমে বিষয়টি জানার পর প্রশাসন নড়েচড়ে বসে।

এ বিষয়ে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. আউয়াল আল হাবিব জানান, বিষয়টি ইবরাহীম খাঁ কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা বোর্ডের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন। ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান জানান, দায়িত্বে অবহেলার দায়ে ৩ শিক্ষককে শোকজ করা হয়েছে এবং পরীক্ষার ডিউটি থেকে দুজনকে অব্যাহতি দিয়ে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভুক্তভোগী ১৪ শিক্ষার্থীর উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ীই মূল্যায়ন করার বিষয়ে বোর্ডের সঙ্গে কথা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি কেন্দ্র সচিব গোপন করেছিলেন। রাতেরবেলা অন্য সূত্রে জেনে বোর্ডে যোগাযোগ করা হলে বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিষয়টি ইতিবাচকভাবে সমাধানের আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ভিপি-জিএসসহ অর্ধশতাধিক আহত

1

Vitória-কে বড় ব্যবধানে হারিয়ে Brasileirao-এর শীর্ষে ব্যবধান

2

মুর্শিদাবাদে সীমান্ত বেড়া নির্মাণের বলি ১৯ পরিবারের ভিটে

3

Panama vs England: FIFA World Cup 2026 গ্রুপ পর্বের শেষ লড়াই

4

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চিফ হুইপ ও হ

5

নৈতিক স্খলনের অভিযোগ: জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম দল থেকে

6

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস: আজ কত ভরি?

7

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হ

8

লালমনিরহাট সীমান্তে ৩০ জনকে পুশইনের চেষ্টা: বিএসএফের মুখোমু

9

রুপার দাম বৃদ্ধি: ভরি প্রতি ১৭৫ টাকা বাড়ল, নতুন দাম কত? স্ল

10

নেতানিয়াহুর নীতিতে ঝুঁকিতে ইসরাইল

11

রোহিত শর্মার অবসরের গুঞ্জন নাকচ করল বিসিসিআই: ওয়ানডেতে তিনিই

12

মেসির রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল

13

পেনাল্টি মিস নিয়ে মেসির প্রতিক্রিয়া

14

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মুখে ইরান: আলোচনায় বসার শর্ত দ

15

বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠী মুক্ত: তথ্য

16

দলীয় নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানম

17

লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়ি থেকে ১৮ দেশীয

18

বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: রিকশাচালক গ্রেফতার

19

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

20