পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নোয়াখালীতে পুলিশের অভিযান থেকে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার পর এসপির করা এক মন্তব্যের জের ধরে এই আলোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি নোয়াখালীতে রায়হানকে ধরতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিরুনি অভিযান চালায় পুলিশ। অভিযানে তাকে প্রায় ধরে ফেলা হলেও শেষ মুহূর্তে ছাদ থেকে লাফিয়ে গ্রেফতার এড়িয়ে পালিয়ে যান তিনি। পরদিন এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম মন্তব্য করেছিলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’
পুলিশ সুপারের সেই মন্তব্যের সূত্র ধরে রায়হান আলম সোমবার নিজের ফেসবুক আইডি থেকে এসপিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’ পাশাপাশি তিনি বিপদে সহায়তার জন্য নোয়াখালীর স্থানীয় কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইঙ্গিত দেন।
সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম নিজেই সন্ত্রাসী রায়হানের এই ফেসবুক পোস্টের বিষয়টি সামনে আনেন। এসপি বলেন, ‘আমরা তাকে ধরতে ওই এলাকায় দীর্ঘক্ষণ অভিযান চালিয়েছিলাম। হতে পারে গুটি কয়েক লোক জেনে বা না জেনে তাকে আশ্রয় দিয়েছে। তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
মন্তব্য করুন