|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের সঙ্গে টিকটিকি পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গত শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে খাবার কিনে নেওয়ার পর এই ঘটনা ঘটে। অভিযোগকারী শিক্ষার্থী আসমাউল হুসনা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাফেটেরিয়া থেকে খাবার রুমে এনে খাওয়ার সময় পটল, আলু ও ডিমের সবজির ভেতরে একটি টিকটিকি দেখতে পান তিনি। এই ঘটনায় নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের দাবি জানিয়ে ক্যাফেটেরিয়া কর্মীদের চরম অব্যবস্থাপনা ও অসচেতনতার কঠোর সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাহেবী ইকরাম রেদোয়ান ও তানভির বিন মুহিত বলেন, এ ধরনের অবহেলা শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই অবিলম্বে এর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় এনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে ক্যাফেটেরিয়ার ম্যানেজার দাবি করেছেন, তারা সবসময় সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেন। রান্নার সময় পড়লে টিকটিকির নরম শরীর গলে যাওয়ার কথা উল্লেখ করে তিনি এই ঘটনা কীভাবে ঘটল তা বুঝতে পারছেন না বলে জানান।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে তিনি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বদেশী পোশাক পরে সমালোচনার মুখে মিস ইউনিভার্স কানাডার প্রতি

1

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

2

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: ট্রাম্পের হুমকির

3

পহেলা বৈশাখে 'কৃষক কার্ড' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক

4

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতা:

5

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার খুঁজছেন নিউ ইয়র্কের মে

6

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ: রেকর্ডের হাতছানি মুশফি

7

২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান

8

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ

9

বিশ্ববাজারে সামান্য কমল স্বর্ণের দাম, বিনিয়োগকারীদের নজর মূল

10

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

11

শঙ্কা জাগিয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন ইন্টার মায়ামি ফরোয়ার্

12

ওমান উপসাগরে জাহাজে মার্কিন হামলা, ভারতের কড়া পদক্ষেপ

13

জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার পাশে রয়েছে সরকার:

14

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

15

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: সেমিফাইনালের আগে হ্যারি কেইনের ৬

16

লিগস কাপে পুয়েবাকে ৩-২ গোলে হারিয়ে সান ডিয়েগো এফসির দুর্দান্

17

ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দ

18

নতুন সামরিক কৌশলে যুদ্ধের নতুন অধ্যায়ে নামার হুঁশিয়ারি ইরানে

19

আবু সাঈদ হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়

20