|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ জন শিশু। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৫ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ১৭১ শিশুর প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ জন নিশ্চিত হামে এবং ৮৯৬ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯৮ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৪৬ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১ লাখ ১৪ হাজার ৩৯৩ শিশু, যার মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সচেতনতা বাড়াতে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস: আজকের আইপিএল ম্যাচের লাইভ

1

খুবিতে ইয়ুথ এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ ২০২৬ | এসএমই

2

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইসরায়েলের: তেহরানে লাশের

3

গাড়ি বিক্রেতা থেকে বেলজিয়ামের রাজপুত্র হিসেবে স্বীকৃতি পেলে

4

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা? পশ্চিমবঙ্গের বর্ধমান থে

5

রাজবাড়ীতে দুই নারীর মরদেহ উদ্ধার: একটির হাত-পা বাঁধা থাকায় দ

6

রাজধানীতে আজ শনিবারের কর্মসূচি: জেনে নিন কোন এলাকায় কী আয়োজন

7

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়া

8

ইরানি হামলায় উত্তপ্ত কুয়েত: অগ্নিনির্বাপণের সময় আহত দমকলকর্ম

9

ডলারের দুর্বলতা ও মধ্যপ্রাচ্য সংকটে দেড় মাসের মধ্যে স্বর্ণের

10

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, জেনে নিন নতুন দর

11

বার কাউন্সিলের নতুন অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকো

12

ভারতকে পাকিস্তানের সরাসরি যুদ্ধের হুমকি

13

প্রবীণ দাতার ‘ভোগ-দখলের অধিকার সংরক্ষণসহ দান’ যুগোপযোগী পদক্

14

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, স্বাগতিকদের

15

১৯৯৬ বিশ্বকাপ কীভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বদলে দিয়েছিল এবং লুকা

16

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

17

উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ নারী গ্রেফতার

18

রোমা বনাম কান প্রীতি ম্যাচ: রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ গোলের ড্র

19

৩৫ হাজার কোটির অভিযোগ, আড়াই হাজারের হদিস, নজরুলের টাকা ৪ দে

20