|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেল ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যারা


দেশের ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত সহজ করতে রেলভাড়ায় বিশেষ ছাড় চালু করেছে সরকার। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্র অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সি যাত্রীরা টিকিটের ভিত্তি মূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন, যা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এই সুবিধা পেতে প্রবীণ যাত্রীদের বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে এনআইডি যাচাইকরণের মাধ্যমে নিবন্ধিত হতে হবে এবং তারা অনলাইন ও স্টেশন কাউন্টার—উভয় মাধ্যমেই সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই ছাড় ভোগ করতে পারবেন। কোনো যাত্রী সহযাত্রী নিয়ে ভ্রমণ করলে সহযাত্রীর জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে; তবে সহযাত্রীও যদি প্রবীণ নাগরিক হন, তবে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে আলাদাভাবে যাচাইকৃত হয়ে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত যাত্রীও এই ২৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে আগের মতোই ৫০ শতাংশ ভাড়া রেয়াত পাবেন। এর পাশাপাশি নতুন সুবিধা হিসেবে এখন থেকে সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণির টিকিটেও তাদের জন্য ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে; তবে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য ফি বিদ্যমান নিয়ম অনুযায়ী অপরিবর্তিত থাকবে। প্রতিবন্ধী যাত্রীদের জন্য এই ছাড়ের সুবিধা আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার সময় পাওয়া যাবে, তবে ভবিষ্যতে অনলাইন টিকিটিং ব্যবস্থাতেও এটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক সুরক্ষামূলক ও জনকল্যাণমুখী নতুন এই রেল ভাড়া ছাড়ের সুবিধাটি গত ২৫ মে থেকে দেশজুড়ে কার্যকর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলারুশে হামলার হুমকি জেলেনস্কির

1

জিসানের নিখোঁজ নাটক নিয়ে সংসদে হট্টগোল

2

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জয়জয়কার: নকআউটের পথে ছয় কোচ

3

জাহেদ উর রহমান ইস্যু নিয়ে ভারতের প্রতিক্রিয়া

4

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর

5

ইতিহাস গড়ে অজি দলে নিখিল চৌধুরী

6

বিশ্বকাপের পারফরম্যান্সের স্বীকৃতি: গোলরক্ষক ভোজিনিয়ার নামে

7

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি: কেন্দ্রের সঙ্গে দ্বিতীয়

8

বিশ্বকাপ ফাইনালের পর নভেম্বরে ফিনালিসিমায় মুখোমুখি হতে পারে

9

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রথম জয়ের খোঁজে পাকিস্তান ও নেদ

10

গফরগাঁওয়ে ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুজনে

11

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: একমত দুই পক্ষ

12

বন্যা পরিস্থিতির কারণে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা

13

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখি

14

বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা

15

যুক্তরাষ্ট্রে এসি ব্যবস্থাপনা শিখতে যাচ্ছেন গণপূর্তের ৮ শীর্

16

মাদ্রাসা শিক্ষায় কারিগরি শিক্ষা (টিভেট) অন্তর্ভুক্ত হবে: শিক

17

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফত

18

মুখ ঢেকে লাল কার্ড, ইতিহাসে আলমিরন

19

সোনারগাঁয়ে জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যা: ঘাতকদের ধরতে পু

20