|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা টু ও ওয়াচ নাইন আনল স্যামসাং, সাথে এআই ফিচারের চমক

স্যামসাং ইলেকট্রনিক্স আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন স্মার্টওয়াচ সিরিজ গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা টু এবং গ্যালাক্সি ওয়াচ নাইন। দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাস্থ্যসম্মত করতে এই ডিভাইসগুলোতে যুক্ত করা হয়েছে উন্নত এআই-ড্রাইভেন হেলথ ইন্টেলিজেন্স। শক্তিশালী স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি এই ঘড়িগুলোতে রয়েছে ব্র্যান্ডটির ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি ও উজ্জ্বলতম ডিসপ্লে, যা ২৪ ঘণ্টা নিখুঁতভাবে স্বাস্থ্য পর্যবেক্ষণ নিশ্চিত করবে।

এক্সট্রিম আউটডোর অ্যাডভেঞ্চার এবং প্রফেশনাল স্পোর্টসের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা টু। ৪৭ মিলিমিটার সাইজের টাইটেলিয়াম কেসিংযুক্ত এই ঘড়িতে রয়েছে ট্রেইল রান, রিয়েল-টাইম হাইড্রেশন গাইডেন্স এবং বিশেষ ডাইভিং মোড। এটি ৫০০০ নিট ব্রাইটনেসের ডিসপ্লে এবং প্রায় ৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে দীর্ঘ স্থায়িত্ব ও নিখুঁত জিপিএস ট্র্যাকিং প্রদান করে। অন্যদিকে, দৈনন্দিন ব্যবহারের জন্য ডিজাইন করা গ্যালাক্সি ওয়াচ নাইন পাওয়া যাবে ৪০ ও ৪৪ মিলিমিটার সাইজে। এটি হালকা অ্যালুমিনিয়াম বডি, ৩০০০ নিট ডিসপ্লে এবং আরামদায়ক ব্যান্ডের সাহায্যে ২৪/৭ ঘুমের ও অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ে দারুণ কার্যকরী ভূমিকা রাখবে।

উভয় মডেলেই যুক্ত করা হয়েছে স্যামসাংয়ের অত্যাধুনিক বায়োঅ্যাক্টিভ সেন্সর ও এআই হেলথ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন, ভাইটালস মনিটরিং, হার্ট হেলথ স্কোর, ডেইলি কার্ডিও লোড এবং ফিটনেস ইনডেক্সের মতো প্রিভেন্টিভ কেয়ার সুবিধা পাবেন। ব্যবহারকারীদের স্টাইল ও কমফোর্ট নিশ্চিত করতে মেরিন ব্যান্ড, ট্রেইল ব্যান্ড, স্পোর্টস ব্যান্ডের মতো নানা আকর্ষণীয় কালেকশন রাখা হয়েছে। ইতিমধ্যে ঘড়িগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী ৭ আগস্ট থেকে এর সাধারণ বাজারজাতকরণ শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাত প্রবাসী বাংলা

1

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প

2

ইরানের নতুন নেতাকে নিয়ে ট্রাম্পের সন্দেহ: মধ্যপ্রাচ্যে তুঙ্গ

3

বগুড়ায় ৬৫ লাখ টাকার সড়ক কাজে অনিয়ম, এক সপ্তাহেই উঠছে কার্পেট

4

চলতি মাসের শেষ সপ্তাহে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

5

পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ

6

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: ২ ব্যবসায়ী নিহত, আহত ৩০

7

নিয়মিত খেলার আশায় ম্যানসিটি ছেড়ে পর্তুগিজ ক্লাব বেনফিকায় এচে

8

অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

9

মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১১ জনের মৃত্

10

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ফের ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিক

11

ইন্দোনেশিয়ায় ৫.১ মাত্রার ভূমিকম্প, একজনের মৃত্যু ও ব্যাপক

12

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে ভারতীয় শেয়ারবাজারে বড় পতন

13

মেসির ইতিহাসের সেই শুরুর গল্প: ২১ বছর পর আবারো মিশরের বিপক্ষ

14

রাজ’ সিনেমার ২৩ বছর পর ক্যামেরার সামনে এসে মালিনী শর্মা বললে

15

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকার ভয়: নতুন ছক কষলেন জাপান কোচ মোর

16

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ

17

যুদ্ধের বিভীষিকার মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা: স্পেনের জয়ে গা

18

হিমাচলে বাস উল্টে চালক-কন্ডাক্টরসহ নিহত ৮, আহত ১০

19

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ: দগ্ধ ৪ শ্রমিক

20