দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রস্রাবের সাধারণ পরীক্ষাতেই শনাক্ত হবে মূত্রথলির ক্যানসার

০ শেয়ার
প্রস্রাবের সাধারণ পরীক্ষাতেই শনাক্ত হবে মূত্রথলির ক্যানসার

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রস্রাবের একটি অভিনব পরীক্ষা উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে নির্ভুলভাবে মূত্রথলির ক্যানসার শনাক্ত এবং রোগীর জন্য কোন চিকিৎসাটি উপযোগী হবে তা নির্ধারণ করা সম্ভব।

সংক্ষেপে মূল তথ্য
  • মূত্রথলির ক্যানসার নির্ভুলভাবে শনাক্ত করা, অস্ত্রোপচারের পর শরীরে রোগের অবশিষ্টাংশ খুঁজে বের করা এবং রোগীর জন্য ইমিউনোথেরাপি নাকি কেমোথেরাপি বেশি কার্যকর হবে তা নির্ধারণের নতুন দিগন্ত উন্মোচন করেছেন গবেষকেরা।
  • যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড মেডিসিন ও ভিএ পালো আল্টো হেলথ কেয়ার সিস্টেমের গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে প্রস্রাবের নতুন একটি বিশেষ পরীক্ষা।
  • চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘নেচার মেডিসিন’-এ প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে জানানো হয়, নতুন এই পরীক্ষাটির নাম দেওয়া হয়েছে ‘ইউআরএআরই-সিক’ (URARE-seq)।

মূত্রথলির ক্যানসার নির্ভুলভাবে শনাক্ত করা, অস্ত্রোপচারের পর শরীরে রোগের অবশিষ্টাংশ খুঁজে বের করা এবং রোগীর জন্য ইমিউনোথেরাপি নাকি কেমোথেরাপি বেশি কার্যকর হবে তা নির্ধারণের নতুন দিগন্ত উন্মোচন করেছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড মেডিসিন ও ভিএ পালো আল্টো হেলথ কেয়ার সিস্টেমের গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে প্রস্রাবের নতুন একটি বিশেষ পরীক্ষা।

চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘নেচার মেডিসিন’-এ প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে জানানো হয়, নতুন এই পরীক্ষাটির নাম দেওয়া হয়েছে ‘ইউআরএআরই-সিক’ (URARE-seq)। প্রচলিত ইউরিন সাইটোলজি বা ডিএনএভিত্তিক পরীক্ষার তুলনায় এই পদ্ধতি অনেক বেশি কার্যকর। গবেষণায় ৬৮৩ জন সুস্থ ও রোগীর প্রস্রাবের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, পদ্ধতিটি মূত্রথলিতে সীমাবদ্ধ ক্যানসার ৯৫ শতাংশ ক্ষেত্রে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে।

সাধারণত তরল নমুনাভিত্তিক ক্যানসার পরীক্ষায় ডিএনএ-র মিউটেশন বা পরিবর্তন খোঁজা হলেও স্বাভাবিক কোষের পরিবর্তনের কারণে অনেক সময় ফলাফল বিভ্রান্তিকর হয়। তবে নতুন এই পদ্ধতিতে ডিএনএ-র পরিবর্তে প্রস্রাবে থাকা ক্যানসার কোষের ‘আরএনএ’ বার্তা বিশ্লেষণ করা হয়। এর ফলে শুধু ক্যানসারের উপস্থিতিই নয়, বরং টিউমারটি ঠিক কী ধরনের আচরণ বা কার্যকলাপ চালাচ্ছে, সে সম্পর্কেও সুনির্দিষ্ট ধারণা পাওয়া সম্ভব।

গবেষকদের মতে, অস্ত্রোপচারের পর মূত্রথলির ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ‘বিসিজি’ ইমিউনোথেরাপিতে কোন রোগী বেশি উপকৃত হবেন, তা চিকিৎসার আগেই অনুমান করা যাবে এই পরীক্ষার মাধ্যমে। যাঁদের শরীরে রোগপ্রতিরোধ ব্যবস্থার সক্রিয়তা বেশি থাকে, তাঁরা এই চিকিৎসায় ভালো ফল পান। অন্যদিকে, সিস্টোস্কোপির মতো কষ্টকর ও ব্যয়বহুল পদ্ধতির ওপর নির্ভরতা কমিয়ে সহজ এই প্রস্রাব পরীক্ষা ভবিষ্যতে ক্যানসার রোগীদের দীর্ঘমেয়াদি নজরদারিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।



ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

এসএসসি রেজাল্ট ২০২৬: পাসের হার হ্রাসের মধ্যেও দেশজুড়ে আনন্দের বন্যা

2

ভয়াবহ গ্যাস সংকটে বাংলাদেশ: বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা

3

যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার ধ্বংস করল ইরান

4

সাবেক স্পিকার শিরীন শারমিন রিমান্ড শেষে কারাগারে: হত্যাচেষ্টা মামলায় শুনানি সম্পন্ন

5

রাফাহ সীমান্ত খুলে দেওয়া হলো: দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় ফিরলেন ফিলিস্তিনিরা

6

মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

7

ঢাকায় ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধিদল

8

গ্যালাক্সি এস ২৭ আল্ট্রা ফোনে আসছে বিশাল পরিবর্তন! ফাঁস হলো নতুন ক্যামেরা ডিজাইন

9

মন্ত্রিসভায় নতুন মুখ: শপথ নিলেন টাঙ্গাইলের অ্যাডভোকেট আহমেদ আযম খান

10

এমপি নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি