দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক

০ শেয়ার
জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক

রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠকের সময় 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ডিএমপি।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
  • শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
  • ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ের ভেতর থেকে মিছিল ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পল্টন থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ের ভেতর থেকে মিছিল ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পল্টন থানা পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনের বেশি ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তথ্য যাচাই-বাছাই ও তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ে ছাত্রদল নেতার কাণ্ড

2

দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা রাখার নির্দেশ

3

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে: ইসি সচিব

4

টি-টোয়েন্টি সিরিজে দাপুটে সূচনা নামিবিয়ার

5

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার খুঁজছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি

6

বাংলাদেশের হারে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথ সহজ

7

ঘরের মাঠে শেষবার খেলতে নামছেন রোনালদো?

8

‘বিগ ব্রাদার’ থেকে যেভাবে এলো ‘বিগ বস’, নেপথ্যের অজানা ইতিহাস

9

তীব্র গরম তাড়াতে আর্জেন্টিনার ‘কুলিং ভেস্ট

10

মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: প্রবাসীদের ঐক্যের ডাক