|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ছেন সানাথ জয়াসুরিয়া: ব্যর্থতার দায় নাকি নতুন নেতৃত্বের সুযোগ?

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে এখনো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-এর কাছে পদত্যাগপত্র জমা দেননি সানাথ জয়াসুরিয়া। তবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, সময় এসেছে দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার।

জয়াসুরিয়া বলেন, ইংল্যান্ড সিরিজ চলাকালেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এই পদে দীর্ঘদিন থাকার ইচ্ছা নেই। তার আশা ছিল বিশ্বকাপে ভালো ফল এনে সুন্দরভাবে বিদায় নেওয়া, কিন্তু তা আর সম্ভব হয়নি।

আগামী ১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরুর কথা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সিরিজটি অনিশ্চয়তায় রয়েছে। জয়াসুরিয়ার চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত। তিনি জানিয়েছেন, বোর্ডের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আপাতত দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রধান কোচের দায়িত্ব নেন জয়াসুরিয়া। তার অধীনে শ্রীলঙ্কা আগস্টে ভারতকে হারিয়ে ২৭ বছর পর ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজ জেতে। সেপ্টেম্বরে ইংল্যান্ডকে ওভাল টেস্টে হারায় দলটি। একই বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ২-০ ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা।

দলের উন্নতি প্রসঙ্গে জয়াসুরিয়া বলেন, দেড় বছর আগে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দল ছিল আট বা নয় নম্বরে এবং চ্যাম্পিয়নস ট্রফিতেও জায়গা পায়নি। সেখান থেকে ওয়ানডে দলকে চার নম্বরে তোলা হয়েছে। টেস্ট দল উঠে এসেছে ছয়ে, টি-টোয়েন্টি দলও ছয়-সাত নম্বরে অবস্থান করছিল।

তবে সাম্প্রতিক সময়ে ছোট সংস্করণে পারফরম্যান্স ছিল হতাশাজনক। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার হারে বিদায় নেয় শ্রীলঙ্কা। এর আগে এশিয়া কাপের সুপার ফোর পর্বেও সব ম্যাচে হেরে যায় দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

3

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকার ভয়: নতুন ছক কষলেন জাপান কোচ মোর

4

ভারতের তারকা ব্যাটারের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের সাহিবজাদা ফ

5

বন্যাদুর্গত মানুষের কাছে দেরিতে পৌঁছানোয় ক্ষমা চাইলেন স্বরাষ

6

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ ন

7

চট্টগ্রাম অঞ্চলে বন্যা: এইচএসসি ও সমমানের শনিবারের পরীক্ষাও

8

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো ত

9

১৯ সেপ্টেম্বর ২০২৬: বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

10

শিক্ষার বৈষম্য দূর করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

11

মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন বিএনপি নেতা: এক লাখ টাকা জরিমান

12

বিশ্বকাপ ফাইনালে মেসির বিদায়ে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

13

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

14

তারেক রহমানের বন্ধু নই, সাধারণ কর্মী হিসেবেই কাজ করছি: মীর শ

15

সরকারের আশ্বাসের প্রেক্ষিতে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশ

16

হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকট: তেল উত্তোলন ব্যাপক হারে কমাচ

17

রোববার দুপুর ১২টায় প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফ

18

নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত, আহত দুই

19

জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন তিন আলোচিত সাংবাদিক

20