|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার বৈষম্য দূর করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

সারা দেশে শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান বৈষম্য দূর করার লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি ঘোষণা দিয়েছেন যে, এখন থেকে দেশের ৯টি শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা আগে আলাদা আলাদা হতো। সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও কমন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিক করার অংশ হিসেবে সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের জন্য কারিগরি শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বাজেট বরাদ্দের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দের নির্দেশনা দিলেও দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার বিবেচনায় তা ধাপে ধাপে বাড়ানো হবে। সিলেবাস ও কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় এবং শিশুদের জন্য খেলাধুলা ও নীতি-নৈতিকতাভিত্তিক করে গড়ে তোলার কাজ চলছে।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সাংসদ ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. মামুন আহমেদ। আলোচনা সভা শেষে শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ৪৯ জন শিক্ষার্থীকে 'ডিনস অ্যাওয়ার্ড' এবং ৩ জন শিক্ষককে 'ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে য

1

Mexico vs England: FIFA World Cup 2026 Round of 16 Preview

2

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

3

নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, প্রত্যাহ

4

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৪

5

পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনের আওতায় আনার আহ্বান বিজ

6

শিবিরের সাথী-সদস্য হলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না: নুরু

7

আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

8

গলে ইনজুরিতে চান্দিমাল, কনকাশন সাব হিসেবে অভিষেক সুরিইয়াবান

9

ইতালির নতুন কোচ নিয়ে নাটকীয়তা: ফেভারিট মানচিনি হলেও দৌড়ে আছে

10

বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী তা

11

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫

12

বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

13

দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

14

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: ফাঁকা হতে চলা তিন পদে

15

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে

16

অস্ত্র জমা দিয়ে ফুলেল শুভেচ্ছা পেলেন সালথাবাসী

17

ডিজিটাল কর বসালে ইউরোপের পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম

18

ক্ষমাশীলতা ও উদারতা: জান্নাতে যাওয়ার এক অনন্য ও মহৎ আমল

19

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের হু

20