জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ গার্মেন্টসকর্মী আব্দুল আজিজের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে শহীদ আব্দুল আজিজের বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। জামালপুর ও শেরপুরে নির্ধারিত কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে তিনি এই সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন স্থানীয় এনসিপি নেতারা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন ২৮ বছর বয়সী গার্মেন্টসকর্মী আব্দুল আজিজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তাঁর মৃত্যু হয় এবং পরবর্তীতে নকলায় তাঁকে দাফন করা হয়। এই ঘটনায় শহীদ আব্দুল আজিজের মায়ের দায়ের করা হত্যা মামলার তদন্তের স্বার্থে সম্প্রতি তাঁর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছিল। নিহত পরিবারটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এনসিপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
মন্তব্য করুন