|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

অতিরিক্ত বিলের হুশিয়ারি প্রত্যাহার, সমালোচনার মুখে বিজ্ঞপ্তি সংশোধন করল বিদ্যুৎ বিভাগ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগের বিপরীতে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির ভাষা নিয়ে তীব্র সমালোচনার মুখে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তা সংশোধন করেছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত প্রথম বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিলের বিষয়ে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে ভুক্তভোগীদের অভিযোগ ও গণমাধ্যমের প্রতিবেদনকে ‘অপপ্রচার’ হিসেবে গণ্য করার আশঙ্কা তৈরি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। এই সমালোচনার মুখে বিদ্যুৎ বিভাগ দ্রুত পদক্ষেপ নিয়ে ফেসবুকের মাধ্যমে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং বিতর্কিত হুশিয়ারিসংবলিত অংশটি সম্পূর্ণ বাদ দেয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য প্রচার করলেও এ পর্যন্ত পাওয়া সব অভিযোগ সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। গ্রাহকদের ভোগান্তি এড়াতে অস্বাভাবিক বিলের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিসহ নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়ে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, মিটার রিডিং সংগ্রহে বিলম্ব, আনুমানিক বিল প্রস্তুত কিংবা গ্রীষ্মে ব্যবহার বেড়ে যাওয়ার কারণে কিছু ক্ষেত্রে বিল বেশি আসতে পারে। প্রকৃত অভিযোগ যাচাইয়ের আশ্বাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা সুইজার

1

অস্ত্র জমা দিয়ে ফুলেল শুভেচ্ছা পেলেন সালথাবাসী

2

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ও আব

3

দেশে স্বর্ণের দাম কমলো

4

নেদারল্যান্ডসে ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের

5

গাজীপুরের কারখানায় নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শুরু

6

চেলসির বিপক্ষে জয় ও দলের অগ্রগতি নিয়ে যা বললেন জুভেন্টাস কোচ

7

আর্জেন্টিনার ইসলামের ইতিহাস ও বর্তমান

8

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের, ব

9

ফর্সা হওয়ার ক্রিমের মরণফাঁদ: অজান্তেই ডেকে আনছেন ক্যানসারসহ

10

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

11

ইরানের ড্রোন নেটওয়ার্কের তথ্য দিলেই মিলবে দেড় কোটি ডলার পুরস

12

মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের ব

13

সীতাকুণ্ডে ইমামের আত্মহত্যা

14

জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের পদ থাকছে কি না: আইনি

15

ফের ভারী বৃষ্টির আভাস: ঢাকাসহ সারা দেশে ১০ দিন থাকতে পারে ঝড়

16

রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ

17

সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়াতে সরকারের ওপর ব্যবসায়ীদের চ

18

তেহরান বিমানবন্দরে ফের নিয়মিত ফ্লাইট শুরু

19

কাকলী র‍্যাম্পের নিচে থইথই পানি: সতর্কবার্তা দিল ট্রাফিক পুল

20