|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে ফর্টিস এফসি

ইতিহাস গড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে ফর্টিস এফসি

ঘরের মাঠে কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিয়ে দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে ফর্টিসের হয়ে ঐতিহাসিক জয়সূচক গোলটি করেন অভিজ্ঞ ফরোয়ার্ড মো. ইব্রাহীম। এএফসি প্রতিযোগিতার মঞ্চে অভিষেক আসরেই এমন দুর্দান্ত সাফল্য অর্জন করল বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমের তৃতীয় স্থান অর্জনকারী এই ক্লাবটি।

২০২৫-২৬ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন এবং ঢাকা আবাহনী রানার্সআপ হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে তারা এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে পারেনি। ফলে লিগে তৃতীয় ও চতুর্থ হওয়া ফর্টিস এফসি ও পুলিশ এফসির সামনে মহাদেশীয় টুর্নামেন্টে খেলার সুযোগ উন্মুক্ত হয়। সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে ফর্টিস প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নেমেই মূল পর্বে নিজেদের নাম লিখাল। উল্লেখ্য, গত মৌসুমেও এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে মুরাস ইউনাইটেডের প্রতিপক্ষ ছিল ঢাকা আবাহনী, সেবার ঢাকার মাঠে আবাহনী হেরে গেলেও এবার ফর্টিস সেই প্রতিশোধ সফলভাবে তুলে নিয়েছে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও প্রতি-আক্রমণে খেলতে থাকে। ২২ মিনিটে ফর্টিস এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেলেও পা ওমর বাবুর নেওয়া শট সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে মুরাস ইউনাইটেড কিছুটা চাপ বাড়ালেও ফর্টিসের শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে রক্ষা করেন। এর ঠিক পরেই ৫২ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী গোলটি আসে। পা ওমর বাবুর নিখুঁত থ্রু পাস থেকে বল পেয়ে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দারুণ এক নিচু শটে মুরাসের গোলরক্ষককে পরাস্ত করেন মো. ইব্রাহীম। গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফর্টিস এফসি।

এরপর ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ হাতছাড়া হয়। তবে ম্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল কিরগিজ ক্লাবটি। বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেলেও মুরাসের খেলোয়াড় আতাবায়েভ এরবলের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত রক্ষণভাগ দৃঢ় রেখে মুরাসের সব আক্রমণ সফলভাবে প্রতিহত করে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস এফসি। এই ঐতিহাসিক জয়ের ফলে প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েই এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু হবে সেটিও সংস্কার

1

খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

2

ফেনীর মহিপালে ৭ হত্যাকাণ্ডের দুই বছর: বিচার দাবি ও শঙ্কায় আন

3

পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছের পোনা নিধন

4

মস্কোয় খোঁজ মিলল বাশার আল-আসাদের কুখ্যাত গোয়েন্দাপ্রধান ‘দ

5

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে কি ব্ল্যাক কফি কার্যকর? যা বলছেন

6

২০-৩০% লোপাট হলে বড় বাজেটে লাভ নেই: অ্যাটর্নি জেনারেল

7

ধর্ষণ প্রমাণে ৪ সাক্ষী কি বাধ্যতামূলক? যা বললেন জাকির নায়েক

8

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি সম্প

9

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্প: ব্যাপক ধ্বংসযজ্

10

এসএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ল ১৭৮টি, কমেছে পা

11

রাষ্ট্রপতি হওয়ার জোরালো গুঞ্জন নিয়ে যা বললেন মির্জা ফখরুল ইস

12

২০১০ বিশ্বকাপ ও আফ্রিকার মহাকাব্য

13

নওগাঁয় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে প্রাণ হারালেন বাবা

14

নড়াইলে জুলাই যোদ্ধাদের ওপর হামলার হুমকি: ১১ জনের বিরুদ্ধে মা

15

আগস্টে টানা চার দিনের ছুটি থেকে বাদ পড়ছেন জরুরি ও জনসেবামূলক

16

ইরান নিয়ে ট্রাম্পের কঠোর ‘সীমান্ত রেখা’: জেনেভায় কূটনীতি নাক

17

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

18

১২ বছর পর বিশ্বকাপে জয় আলজেরিয়ার

19

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের জিয়াউর রহমান বিষয়ক বক্তব্য

20