|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ হওয়া জুবায়ের হোসেনের একমাত্র বোন ব্রেন টিউমারে (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) আক্রান্ত বোন জেসমিন আকটারের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জুবায়েরের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বোন জেসমিন বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তাৎক্ষণিকভাবে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এই অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় দ্রুত প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি উচ্চপর্যায় প্রতিনিধি দল রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন জেসমিন আকতারকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান, রবিউল আওয়াল এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

হাসপাতালে গিয়ে প্রতিনিধি দলটি শহীদ জোবায়েরের শোকার্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি জেসমিন আকটারের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, গত ৫ আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিনে লালমনিরহাটে শহীদ হন তরুণ জুবায়ের হোসেন, যার পরিবার বর্তমানে একমাত্র বোনের এই মারাত্মক অসুস্থতায় গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিস কালেকশন: বিশ্বব্যাপী ৫১ কোটি পার করল সানি দেওলের '

1

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯

2

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সু

3

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপা

4

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তার

5

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

6

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা: ‘অশত্রুভাবাপন্ন’ জাহা

7

লিওনেল মেসিকে ছাড়াই লেভানদোভস্কির অভিষেক রাঙাল ইন্টার মায়ামি

8

৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বিতর্ক: সরকারের নি

9

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরানোর সময় জানালেন মন্ত্রী

10

মধ্যপ্রাচ্যে অশান্তির মূল কারিগর ইরান: মার্কিন পররাষ্ট্রমন্ত

11

বিশ্বকাপের প্রথম জয় মিসরের

12

কেপ ভার্দের বিপক্ষে জাদুকরী মেসি: ভাঙলেন রেকর্ডের পাহাড়

13

রেফারিং নিয়ে উত্তপ্ত ম্যাচে হোসাম হাসানের বিতর্কিত আচরণ

14

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১২

15

রাজনীতির জন্য সব হারিয়ে দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন জাহিদুল

16

চিরতরে বিদায় নিলেন মিলানের ঐতিহাসিক লিজেন্ড ও 'রসোনারো অব দ্

17

কেকেআরে যোগ দিতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি ব্যবস্থার পথ

18

ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল দি

19

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা: প্লাতো রাজ্যে ২৪ জন নিহত

20