|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হলেন এমপি ফজলুর রহমান

এমপি ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে ট্রাস্টের নতুন নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮'-এর ১৩ ধারার বিধান অনুসারে এই কমিটি গঠন করা হয়।

নতুন এই নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের এমপি মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের এমপি জয়নুল আবদিন ফারুক। পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে আরও থাকছেন অর্থ সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

নতুন এই নির্বাহী কমিটি ট্রাস্টের আইন ও বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাস্টি বোর্ডের অর্পিত বিভিন্ন দায়িত্ব বাস্তবায়ন করবে। একই সঙ্গে ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়নের দায়িত্বও পালন করবে এই কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজকে ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ

1

বেতন কমিশন বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারী

2

১১ প্রতিষ্ঠানে অনুদানে আয়কর রেয়াত

3

ভারত নৌসচিব পর্যায়ের বৈঠকের তাগিদ দিলেও দিল্লির প্রতি ঢাকার

4

নেত্রকোনা সফরে দুই প্রতিমন্ত্রী, লুৎফুজ্জামান বাবরের সংবর্ধন

5

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানে পরাজিত বাংলাদে

6

বাহরাইন বনাম সৌদি আরব, এশিয়ান ক্রিকেট কাউন্সিল পুরুষ প্রিমি

7

সাবেক এমপি মোশারফ হোসেন আর নেই

8

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান আটকে দেওয়া নিয়ে পাকিস্তানের ব্য

9

সঞ্চয়পত্র ও ডিপিএসে বিনিয়োগে কমছে কর রেয়াত

10

নিউজ ফটোকার্ড তৈরি করুন ১ ক্লিকেই । Photocard Maker

11

বিরোধীরা জিতলে রাহুলই কি প্রধানমন্ত্রী, বেবির মন্তব্যে জল্পন

12

নারায়ণগঞ্জের যেসব এলাকায় রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

13

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব ২০২৬ | ৪৫ দিনের শান্তি

14

চরম আকর্ষণে রাতের আকাশ: শুরু হয়েছে পার্সিড উল্কাবৃষ্টির চরম

15

মেট্রোরেলের তারে গ্যাস বেলুন: সাময়িক বন্ধের পর ট্রেন চলাচল স

16

New Zealand vs Egypt Prediction: ২০২৬ বিশ্বকাপে ফারাও ও অল ব

17

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর

18

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়: সেমিফাইনালে র‌্যাংকিংয়ে

19

জান্নাতের টিকিট বিক্রি করিনি: জামায়াত আমির

20