|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে নেপাল ও শ্রীলঙ্কার আগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম’ বা পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ বিশ্বজুড়ে দারুণ প্রশংসিত হয়েছে। প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই ডিজিটাল ভোটিং ব্যবস্থা সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এবার তা গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও শ্রীলঙ্কা।

সম্প্রতি বাংলাদেশের এই অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা নিতে নেপালের নির্বাচন কমিশনার ড. রাজিব সুব্বার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ৬ সদস্যের প্রতিনিধিদল ঢাকা সফর করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা একাধিক বৈঠকে অংশ নেন। বিশেষ করে নেপালের আগামী প্রাদেশিক নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের এই মডেলটি অত্যন্ত কার্যকর হতে পারে বলে মত প্রকাশ করেন নেপালি প্রতিনিধিদল। এর আগে গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে গিয়েও দেশটির পক্ষ থেকে একই ধরনের আগ্রহ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ১৫ লাখের বেশি ভোটারের মধ্যে প্রায় ৮০ শতাংশের বেশি ভোটার অত্যন্ত সফলভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই পুরো প্রযুক্তির সফটওয়্যার, কোড ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিজস্ব হাতে রয়েছে, যা একে অন্যান্য প্রচলিত বৈশ্বিক পদ্ধতি থেকে আলাদা ও অধিক নিরাপদ করেছে।

নেপালের নির্বাচন কমিশনার ড. রাজিব সুব্বা জানান, নেপাল ও বাংলাদেশের জনমিতি এবং প্রবাসে শ্রমজীবী মানুষের অবদানের ক্ষেত্রটি প্রায় একই রকম। তাই প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে তারা ‘বাংলাদেশ মডেল’ গভীরভাবে পর্যালোচনা করছেন এবং আগামী দেড় বছরের মধ্যে যেকোনো একটি প্রাদেশিক নির্বাচনে এটি চালুর পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের কাছ থেকে কারিগরি সহায়তা পেলে তারা ভুলত্রুটি এড়িয়ে দ্রুত এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। দেশের তৈরি কোনো প্রযুক্তি এভাবে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হওয়া দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রযুক্তি খাতের অর্জনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

1

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ, ব্যবহার করা হলো ফস

2

১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

3

আইন সাংবাদিকতা বিচার ও জনগণের সেতুবন্ধন: ল’ রিপোর্টার্স ফোরা

4

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চ

5

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া

6

পিতার প্রয়াণে লিওনেল মেসিকে আবেগঘন শ্রদ্ধা ইন্টার মায়ামির

7

হরমুজ নিরাপত্তা ও দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে ওমান সফরে আরাগচি

8

এসি মিলানের দলবদল: বার্সেলোনা থেকে রাফায়েল লিয়াওয়ের বিকল্প খ

9

আষাঢ়ে শরতের নীল আকাশ: প্রকৃতির ছন্দপতন ও জলবায়ু পরিবর্তনের

10

মানুষের বাসায় কাজ করে মায়ের কিনে দেওয়া শার্ট পরেই শহীদ হন ঢা

11

পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি পদে লড়ছেন কর্নেল অলি আহমদ, জ

12

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

13

রাজধানীতে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে দেয়াল ধসে নিহত ১,

14

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে যুদ্ধাপরাধীদের ছবি অপসার

15

ঢাকা কলেজে ছাদের পলেস্তারা খসে আহত শিক্ষার্থী: হল সংস্কারে দ

16

মিশরের ম্যাচে আবারও বিতর্ক

17

নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়: ঢাকা জেলা প্

18

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১

19

প্রাপ্তির চেয়ে পরিশোধ দ্বিগুণ: বৈদেশিক ঋণের জালে বাংলাদেশ

20