|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের প্রায় ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৩

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের এক ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম হিমেল। তিনি একটি বিকাশ পরিবেশক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার। এ ছাড়া গাড়ির চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়।

তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ জন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে টাকা পরিবহন করা হচ্ছিল।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে পিস্তল বের করে গাড়িতে থাকা অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে তারা।

পরে গাড়িতে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোস্তাফিজুর রহমান জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় টাকা রাখা ছিল। প্রাথমিকভাবে লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটিতে মোট চার কোটি টাকা ছিল বলেও জানান তিনি।

ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহত ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপের রেকর্ড ইনিংসে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা

1

আজকের স্বর্ণের দাম: ২৭ আগস্ট ২০২৬ – দেশের বাজারে প্রতি ভরি স

2

দেশের বাজারে স্বর্ণের দাম কমল: জেনে নিন আজকের দর

3

বিশ্বকাপ ইতিহাসে নতুন নজির এমবাপ্পের, নকআউট পর্বে সর্বাধিক গ

4

সামনে এলো ওপ্পো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের লিক হওয়া রেন্ডা

5

ইশান কিষাণের ঝোড়ো ইনিংসে জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়ে সিরিজ জ

6

নিয়োগের নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না:

7

যুক্তরাষ্ট্র জাতীয় দলের সর্বকালের রেকর্ড ভাঙলেন কাভান সুলিভ

8

পশ্চিমা দেশ ছেড়ে চীনে ফিরছেন বিশ্বসেরা বিজ্ঞানীরা: কারণ ও গল

9

‘উসকানির জবাব দেওয়া হবে’: সৌদি আরবকে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি

10

এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস

11

আবুধাবিতে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদের গোপন বৈঠকে ছিল ১০ দেশ

12

নেপালের রাজনীতিতে নতুন মোড়: তরুণ প্রজন্মের ক্ষোভের মুখে প্রধ

13

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

14

ফ্রান্স ফুটবল নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য: তীব্র সমালোচনার মুখ

15

জিম্বাবুয়েকে ধসিয়ে নাহিদ রানার ইতিহাস, বাংলাদেশের পক্ষে সে

16

মাদ্রাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্নপত্র

17

অবশেষে এক ফ্রেমে দেখা হলো আয়মান সাদিক ও সাদিয়া আয়মানের

18

এমএলএস: নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি রেড বুল নিউ ইয়র্ক

19

ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত মৌলভীবাজারের নিম্নাঞ্চল: পানিবন্

20