|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যে বাগেরহাটে বিশ্ব বাঘ দিবস পালিত

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিসে এ কর্মসূচি পালিত হয়। জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আমরবুনিয়া ফরেস্ট অফিসের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার জিল্লুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে সুন্দরবনের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন ও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সুন্দরবনের ভূমিকা যেমন অপরিসীম, তেমনি এর সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রয়েল বেঙ্গল টাইগারের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সুন্দরবন টিকিয়ে রাখতে হলে বাঘ সুরক্ষার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, সুন্দরবন না থাকলে দেশের উপকূলীয় অঞ্চল মারাত্মক ঝুঁকিতে পড়বে, আর বাঘ না থাকলে বনের প্রাকৃতিক ভারসাম্যও নষ্ট হবে। তাই শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব মহলের সম্মিলিত অংশগ্রহণে বাঘ ও সুন্দরবন রক্ষার আহ্বান জানান তারা।

উক্ত অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, বিলাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নিশানবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের মিনা, সিপিজির টিম লিডার মনিময় মন্ডল ও স্থানীয় সমাজসেবক নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ ও নিরাপত্তা ঝুঁকিতে পৌনে দুই লাখ ভিসা বাতিল করল যুক্তর

1

Egypt vs Iran: FIFA World Cup 2026 Match Preview

2

গান্ধী জয়ন্তীতে শুরু হতে পারে আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ, জানা

3

আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে বেনি

4

মাত্র ১৫৫ টাকার জন্য রণক্ষেত্র লাখাই: দুই পক্ষের সংঘর্ষে আহত

5

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ও ভ্যাটে বড় ছাড়

6

রদ্রির হাতে ট্রফি দিয়েও কেন মঞ্চে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন ডোন

7

হামের প্রাদুর্ভাব বাড়ছে: গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

8

মেসির পেনাল্টি মিস নিয়ে তর্কে কুমিল্লায় প্রাণ গেল যুবকের

9

ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা

10

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু

11

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্ট

12

দেশীয় টায়ার শিল্পে সুরক্ষা দাবি

13

নেতানিয়াহুর কি মৃত্যু হয়েছে?

14

ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের: ‘আবার যুদ্ধ শুরু হলে ইরানের

15

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব পদে আসছেন কারা? জল্পনা তুঙ্গে

16

ডিগ্রি-নির্ভর শিক্ষার অবসান: দক্ষ ও কর্মমুখী শিক্ষায় জোর দিচ

17

১৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের

18

ফাঁকতালে এমপি হয়েছিলেন অনেকে': স্পিকার

19

ইউক্রেনে ভারতীয় ধনকুবেরের ইস্পাত কারখানায় রাশিয়ার ভয়াবহ

20